
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কুয়েতে ১০ বছরের কম শিশুকে পার্ক করা গাড়িতে একা রেখে গেলে গাড়িচালককে ৫০০ দিনার জরিমানা বা কারাদণ্ডের শাস্তি দেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস কুয়েতকে এ তথ্য জানিয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক সেক্টরের সমন্বয় ও ফলোআপ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-সুভান।
তিনি বলেন, শিশুদের সঙ্গে পার্ক করা গাড়িতে সব সময় একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির থাকতে হবে। যদি শিশু গাড়িতে একা থেকে কোনো ক্ষতি করে তাহলে গাড়িচালককে শিশু সুরক্ষা আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।
ব্রিগেডিয়ার মোহাম্মদ আল-সুভান জানান, ১০ বছরের কম শিশুদের গাড়ির পেছনে বসাতে হবে এবং যথাযথভাবে সুরক্ষিত রাখতে হবে।
কুয়েতের এ কর্মকর্তা জানান, নতুন ট্রাফিক আইনের অধীনে সড়কে বসানো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির আধুনিক ক্যামেরাগুলো চালক এবং সামনের আসনের যাত্রীরা সিট বেল্টের নিয়ম মেনে চলছে কি না তা শনাক্ত করতে সক্ষম। কেউ আইন লঙ্ঘন করলে তাকে তাৎক্ষণিকভাবে সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এ বিষয়ে জানিয়ে দেওয়া হচ্ছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।