
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রিন্টিংসংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বুকলেট, লেমিনেশন ফয়েল পেপার ঘাটতি ও প্রিন্টিং মেশিনের যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বাংলাদেশ থেকে পাসপোর্ট প্রিন্ট হতে বিলম্ব হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত এমআরপি পাসপোর্ট প্রত্যাশী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট পেতে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে।’
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ২৮ অক্টোবর তারিখের ৫৮.০১.০০০০.২০২.৩৫.০২০.২০/১২৩৭ নং স্মারকের মাধ্যমে জানানো হয়েছে, এমআরপি আবেদন প্রিন্টিংয়ে অপেক্ষমান রয়েছে এমন আবেদনকারীদের ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফি জমা প্রদান সাপেক্ষে আবেদন করলে তাদের দ্রুত ই-পাসপোর্ট দেওয়া হবে।
এতে আরও বলা হয়, ২৯ অক্টোবর থেকে মেশিন রিডেবল পাসপোর্টের রিইস্যুর জন্য কোনো ধরনের আবেদন পাঠানো/জমা প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
মেশিন রিডেবল পাসপোর্ট বিতরণে অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সাময়িক অসুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দুঃখ প্রকাশ করেছে।
এদিকে মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে চলছে হাহাকার। একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আবেদন করার চার–পাঁচ মাস পরেও তারা পাসপোর্ট পাননি। পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করে নির্দিষ্ট সময়ে তা হাতে পাওয়ার জন্য অপেক্ষমান থাকাবস্থায় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের নতুন সিদ্ধান্তে তারা আরও দিশেহারা হয়ে পড়েছেন।
জানা গেছে, ই–পাসপোর্টের জন্য আবেদনকারীকে আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে হয়। আগের পাসপোর্টে নাম যেভাবেই লেখা থাকুক না কেন, ই–পাসপোর্টে এনআইডিতে যেভাবে নাম লেখা আছে সেভাবেই লেখা হয়। কিন্তু মালয়েশিয়াপ্রবাসী অনেক বাংলাদেশির আগের পাসপোর্ট ও কাজের অনুমতিপত্রের নামের সঙ্গে বর্তমান এনআইডির নামের মিল নেই। এই জটিলতার কারণে তারা ই–পাসপোর্টের আবেদন করতে পারছেন না। এনআইডির সঙ্গে মিল রেখে পাসপোর্ট করলে তারা ভিসাসংক্রান্ত জটিলতা ছাড়াও কর্মস্থলে জটিলতায় পড়বেন। ফলে বাধ্য হয়েই তারা মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেছেন। কারণ মেশিন রিডেবল পাসপোর্টের জন্য এনআইডি প্রয়োজন হয় না এবং আগের পাসপোর্টের তথ্য অনুযায়ীই তা করা যায়।
এ অবস্থায় তারা এ সমস্যার সমাধান দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।