
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পার না হতেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় সন্ধ্যা সাড়ে ৯টার দিকে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মু ও শ্রীনগর শহরের একাধিক স্থানে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা, কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, রাতের আকাশে দূর থেকেও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে এবং আলোর ঝলকানি দেখা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের আওয়াজ তাদের প্রতিনিধিও শুনতে পেয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের উৎস জানা যায়নি।
এই বিষয়ে বক্তব্য জানার জন্য ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল রয়টার্স। তবে কোনো বাহিনীর মুখপাত্রই তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।