Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের হাত থেকে ১১ বাংলাদেশি উদ্ধার

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০: ৫৭
মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের হাত থেকে ১১ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাসে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এ খবন দিয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

মানবপাচার চক্রের নেতৃত্বে তিনজন বাংলাদেশি জড়িত ছিলেন বলে জানা গেছে।

মালয়েশিয়ার কর্তৃপক্ষ তিনটি স্থানে একটি সমন্বিত অভিযান পরিচালনা করেছে। এতে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী তিনজন প্রাথমিক সন্দেহভাজন এবং একজনের সঙ্গে থাকা ৩২ বছর বয়সী এক বাংলাদেশি নারীকেও গ্রেপ্তার করা হয়।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান ৩০ থেকে ৩৮ বছর বয়সী ১১ বাংলাদেশিকে সফলভাবে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘এই ব্যক্তিরা সিন্ডিকেটের মাধ্যমে আর্থিক লাভের আশায় পাচার ও শোষণের শিকার হয়েছিল। আমাদের অভিযানের মাধ্যমে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, নগদ ৮০০ রিঙ্গিত, ৮০০ ইউএস ডলার এবং ২টি গাড়ি জব্দ করা হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, চক্রটি পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের সব ব্যবস্থা করে বাংলাদেশিদের পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করাত।

ভুক্তভোগীরা বর্তমানে অভিবাসন বিভাগের তত্ত্বাবধানে রয়েছেন। আরও তদন্তের অপেক্ষায় রয়েছে।

কর্তৃপক্ষ ধারণা করছে, সিন্ডিকেটটি একটি অত্যন্ত সংগঠিত নেটওয়ার্ক পরিচালনা করছিল যা আর্থিক লাভের জন্য দুর্বল ব্যক্তিদের ফাঁদে ফেলেছিল।

দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি মানবপাচারের সাথে জড়িত ছিল। কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনত। এজন্য তারা প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত।

মানবপাচার মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিভাগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দাতুক জাকারিয়া।

বিষয়: অভিবাসন বিভাগকুয়ালালামপুরমানব পাচারকারী চক্রউদ্ধারমালয়েশিয়াবাংলাদেশিমানবপাচার
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।