
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
কাতারে শুরু হয়েছে বর্ষকাল। আর এ ঋতুর শুরুতেই গতকাল শুক্রবার ব্যাপক বৃষ্টিপাত দেখল দেশটির বাসিন্দারা।
কাতারের সিভিল এভিয়েশন অথরিটি জানায়, কাতারের বিভিন্ন জায়গায় শুক্রবার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা আলদায়েনে। সেখানে শুক্রবার ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া আলসাদে ২৭ দশমিক ৩ মিলিমিটার, সিমসিমায় ২৫ দশমিক ৮ মিলিমিটার, ইমগাতিনায় ২২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
কাতারের রাজধানী দোহায় শুক্রবার ২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এমনকি সাধারণত শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত ওয়াদি আল বানাত এবং কাতার ইউনিভার্সিটি এলাকাতেও ২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
কাতারে শীতের মৌসুমের আগে বৃষ্টিপাত হয়। এই ঋতুটি কাতারের বাসিন্দাদের দ্বারা অত্যন্ত প্রতীক্ষিত।
সূত্র: দ্য পেনিনসুলা

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।