Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

লন্ডনপ্রবাসী ভাষাসৈনিক আমীর আলী মারা গেছেন

ফারুক আহমদ, লন্ডন (যুক্তরাজ্য) থেকে

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৮
লন্ডনপ্রবাসী ভাষাসৈনিক আমীর আলী মারা গেছেন

লন্ডনপ্রবাসী ভাষাসৈনিক, সাংবাদিক, শিক্ষক ও গবেষক আমীর আলী মারা গেছেন। তিনি গত ২৮ নভেম্বর (শুক্রবার) লন্ডনে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

আমীর আলী ১৯৩৬ সালের ২৬ মে ময়মনসিংহ জেলা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস যশোর জেলার সারসা থানার অন্তর্গত কাঠুরিয়া গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে বিএ অনার্স ও এমএ এবং পরে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে অংশগ্রহণের জন্য কারাবরণের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে আসেন। পরবর্তীকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৫৫ সালে তিনি দ্বিতীয়বার কারাবরণ করেন।

আমীর আলী
আমীর আলী

Advertisement
Advertisement
Advertisement

১৯৫৮ সালে পাকিস্তান সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পাকিস্তান অডিট্স অ্যাকাউন্টস সার্ভিসের জন্য নির্বাচিত হন। কিন্তু ১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে পুলিশ রিপোর্টের জন্য তার চাকরি হয়নি।

তিনি তার প্রথম কর্মজীবন শুরু করেন তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকার কলামিস্ট হিসেবে। পরে জগন্নাথ কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নিযুক্ত হন। ১৯৬৪ সালের ২৭ মার্চ উচ্চশিক্ষার্থে বিলাতে আসেন। পরে লন্ডনের সারে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের বার্কবেক কলেজ থেকে সমাজবিজ্ঞানে এমএসসি ডিগ্রি লাভ করেন।

১৯৬৪ সালে বাংলাদেশের স্বাধীনতা-অর্জনের জন্য যুক্তরাজ্যে যে আন্দোলন গড়ে ওঠে তিনি ছিলেন তার অন্যতম সংগঠক। সেই সময় লন্ডনের ঐতিহাসিক ‘ইস্ট পাকিস্তান হাউস’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ছাড়াও ‘ইস্ট পাকিস্তান হাউস’-এর বাংলা ও ইংরেজি মুখপত্র মাসিক পূর্ব বাংলা এবং এশিয়ান টাইড-এর সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে জড়িত ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আমীর আলী বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তিনি স্টিয়ারিং কমিটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশ টুডে ও সাপ্তাহিক জয়বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

আমীর আলী। চবি–লেখকের মাধ্যমে প্রাপ্ত
আমীর আলী। চবি–লেখকের মাধ্যমে প্রাপ্ত

স্বাধীনতা পরবর্তীকালে ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে একযোগে প্রকাশিত প্রগতিশীল মাসিক ম্যাগাজিন সমাজ চেতনার নির্বাহী-সম্পাদক ছিলেন। এ ছাড়াও, ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক হলিডে পত্রিকার লন্ডন প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন কাজ করেন।

তিনি ব্রিটিশ সরকারের ‘কমিশন ফর রেশিয়াল ইক্যুয়ালিটি’র গবেষণা বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন কাজ করেন। ১৯৮৫ সালে তার রচিত প্রতিবেদনের ভিত্তিতে হাউস অব কমন্স হোম অ্যাফেয়ার্স কমিটি ১৯৮৬ বাংলাদেশিজ ইন ব্র্রিটেন নামক শ্বেতপত্র প্রকাশ করে। ১৯৯১ সালের আদমশুমারিতে ‘অ্যাথনিক কোয়েশ্চনেয়ার’-এর তিনিই রচয়িতা।

আমীর আলীর প্রকাশিত গ্রন্থ

প্রবন্ধ: স্মৃতি অনিবার: একুশে ফেব্র্রুয়ারির ইতিহাস ও সত্যাগ্রহীর বক্তব্য, জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা, ২০০৯; আমার কাল আমার দেশ, জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা, ২০০৯।

বিষয়: লন্ডনযুক্তরাজ্যমৃত্যুভাষা আন্দোলনপ্রবাসী বাংলাদেশিপ্রবাসী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।