Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করেছেন ট্রাম্প

মোহাম্মদ সাকিবুর রহমান খান, কানাডা থেকে

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০১
দক্ষ কর্মীদের ভিসা ফি বাড়িয়ে ১ লাখ ডলার করেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশে এইচ-১বি ভিসার আবেদনে ১ লাখ ডলারের ফি আরোপের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি এই আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

টাম্প প্রশাসনের দাবি, এ পদক্ষেপের মাধ্যমে বিদেশি কর্মীদের অতিরিক্ত ব্যবহার কমবে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া সম্ভব হবে।

এইচ-১বি ভিসা কী

এইচ-১বি ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি বিশেষ কাজের ভিসা, যা বিদেশি দক্ষ পেশাজীবীদের নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করার অনুমতি দেয়। আমেরিকায় প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতে এ ভিসার চাহিদা সবচেয়ে বেশি। এটি সাধারণত ৩ বছরের জন্য বৈধ থাকে এবং আরও ৩ বছর পর্যন্ত নবায়ন করা যায়। প্রতিবছর ৬৫ হাজার ভিসা প্রদান করা হয়, এ ছাড়া যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য আরও ২০ হাজার ভিসা সংরক্ষিত থাকে। চাহিদা বেশি হওয়ায় আবেদনকারীদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্পের নতুন ঘোষণা

হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, ‘আমাদের ভালো কর্মী দরকার, আর এ সিদ্ধান্ত নিশ্চিত করবে সেটাই।’ নতুন নিয়ম অনুযায়ী ফি ছাড়া কোনো এইচ-১বি ভিসা আবেদনের অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে একটি নতুন ‘গোল্ড কার্ড’ অভিবাসন পথের। এ ব্যবস্থায় কোনো বিদেশি আবেদনকারী ১০ লাখ ডলার প্রদান করলে দ্রুত ভিসা পাবেন। আবার কোনো কোম্পানি তাদের বিদেশি কর্মীর জন্য স্পনসর করলে খরচ হবে ২০ লাখ ডলার। দেশটির বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক জানান, এইচ-১বি ফি ৩ বছরের জন্য একসঙ্গে ৩ লাখ ডলার নাকি প্রতিবছর ১ লাখ ডলার নেওয়া হবে—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও বলেন, ‘আমরা কেবল সেরা মেধাবীদেরই চাই।’

ঘোষণার প্রভাব ও বিতর্ক

যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি এইচ-১বি ভিসার ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ফি প্রযুক্তি ও অন্যান্য শিল্প খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প এইচ-১বি প্রোগ্রামের সমালোচনা করলেও পরে একাধিকবার তিনি এ ভিসার প্রতি সমর্থন জানিয়েছেন। তবে এবার নতুন নীতিমালার ফলে বিদেশি দক্ষ কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও কঠিন হয়ে পড়তে পারে।

বিষয়: বিদেশিদক্ষ কর্মীযুক্তরাষ্ট্রপ্রবাসীঅভিবাসনপ্রবাসী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।