Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, দাবানলে পুড়ছে গ্রিস

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩: ০৮
দক্ষিণ ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, দাবানলে পুড়ছে গ্রিস

দক্ষিণ ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে গ্রিস, স্পেন, তুরস্ক ও আলবেনিয়ায়।

Advertisement
Advertisement
Advertisement

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

গ্রিসে ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২টির বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে গ্রিসজুড়ে অগ্নিনির্বাপণ বিভাগের ৪ হাজার ৮৫০ সদস্য কাজ করছে। কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে স্পেন, আলবেনিয়া ও তুরস্কে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট ও দগ্ধ হয়ে অগ্নিনির্বাপণকর্মীসহ আরও অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

চলতি সপ্তাহের শুরুর দিকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। ফ্রান্স ও স্লোভেনিয়ায় রেকর্ড তাপপ্রবাহ হয়েছে।

গ্রিসের পর্যটন দ্বীপ কিয়স ও জাকিনথোস থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিম পেলোপনিস অঞ্চলের পাত্রাস শহরে রাতে দাবানল ছড়িয়ে পড়ে। এতে অনেক বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি পুড়ে গেছে।

জান্তে দ্বীপে ১৫ কিলোমিটারজুড়ে (৯ মাইল) বিস্তৃত তিনটি পৃথক দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। এতে বসতবাড়ি, পর্যটন অবকাঠামো ও কৃষিজমির ক্ষতির খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ আগস্ট) গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, অগ্নিনির্বাপণ দলের অন্তত ১৫ সদস্য দগ্ধ ও অন্য আঘাতের চিকিৎসা নিয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘আজকের দিনটি (বুধবার) খুবই কঠিন যাবে। কারণ, দেশের বেশির ভাগ অঞ্চলে দাবানলের উচ্চ ঝুঁকি রয়ে গেছে।’

কিয়স দ্বীপে দাবানলে আটকে পড়া সমুদ্রসৈকতের পর্যটকদের নৌকায় করে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশ থেকে অগ্নিনির্বাপণ বিমান চাওয়া হয়েছে।

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লিওন প্রদেশে স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে ৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একই এলাকায় একজন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপণ সদস্যের মৃত্যু হয়েছে।

মাদ্রিদের কাছে ত্রেস কান্তোসে এলাকায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক অশ্বক্রীড়া কেন্দ্রের কর্মীর মৃত্যু হয়েছে। সেখানে ঘণ্টায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) বেগে বাতাস বইছে। এতে করে আগুন বসতবাড়ির দিকে ছড়িয়ে পড়েছে। ফলে শত শত মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে।

স্পেনের সরকার জাতীয় জরুরি কার্যক্রমের মাত্রা বাড়িয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা বনাঞ্চলে দাবানলের চরম ঝুঁকিতে আছি। দয়া করে সবাই খুব সতর্ক থাকুন।’

আলবেনিয়ায় দাবানলের কারণে গত সোমবার অনেক মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে।

ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি, বলকান অঞ্চলসহ ইউরোপের অন্য দেশেও তাপপ্রবাহ ও দাবানল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে স্লোভেনিয়ায় রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়েছে। দেশটির একটি সমুদ্রবন্দরে রাতভর তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

সোমবার ইতালিতে হিটস্ট্রোকে এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রোম, মিলান, ফ্লোরেন্সসহ অন্তত ১০টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ইতালির দ্বীপ সার্ডিনিয়ায় একটি গাড়ির ভেতরে ৪ বছর বয়সী রোমানিয়ার এক শিশুকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। হেলিকপ্টারে করে শিশুটিকে রোমের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করে। চিকিৎসকেরা জানিয়েছেন, হিটস্ট্রোকের কারণে মস্তিষ্ক গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী ক্যাথেরিন ভত্রিন বলেছেন, কয়েক সপ্তাহের ব্যবধানে আমাদের দেশে দ্বিতীয় তাপপ্রবাহ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রোর রাজধানী পডগরিকার উত্তরের পাহাড়ি এলাকায় দাবানল নেভানোর সময় একটি পানিবাহী ট্যাংকার উল্টে পড়ে এক সেনাসদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে।

পর্তুগালে অগ্নিনির্বাপণ কর্মীরা এখনো ৩টি বড় দাবানলের সঙ্গে লড়ছে। এর মধ্যে দেশটির মধ্যাঞ্চলের ত্রানকোসো এলাকার দাবানলটি সবচেয়ে বড়।

তুরস্কের চানাক্কালে, ইজমিরসহ কয়েকটি স্থানের কিছু বড় দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিয়ন্ত্রণে আনার আগে কয়েক শ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দার্দানেলস প্রণালি ও চানাক্কালে বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাজ্যের কিছু এলাকায় চলতি বছর চতুর্থবারের মতো তাপপ্রবাহ চলছে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পুরো ইংল্যান্ডে দাবদাহজনিত উচ্চ (অ্যাম্বার) ও মৃদু থেকে মাঝারি (ইয়েলো) স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার লন্ডনের ২টি স্থানে দাবানলের ঘটনা ঘটেছে। একটি ইলিংয়ে এবং আরেকটি ওয়ানস্টেড ফ্ল্যাটসে। এই ২ ঘটনায় মোট ১৭ একরের বেশি এলাকা পুড়ে গেছে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্রীষ্ম আরও বেশি গরম ও শুষ্ক হয়ে উঠছে, যা দাবানল মৌসুমকে দীর্ঘতর ও তীব্রতর করার ঝুঁকি বাড়াচ্ছে।

বিষয়: যুক্তরাজ্যআলবেনিয়াস্পেনইউরোপপর্তুগালফ্রান্সদাবানলজলবায়ু পরিবর্তনগ্রিসতুরস্ক
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।