Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বুখারার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১১: ৩৩
বুখারার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বুখারা রিজিয়নের গভর্নর জারিপভ বটির কমিলোভিচের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় ডেপুটি গভর্নর আসডোভ রিজো রাউপোভিচ এবং গভর্নর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (২ নভেম্বর) উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং পর্যটন খাত সম্প্রসারণে কার্যকরী ও ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

ঐতিহাসিক সিল্ক রোডের অন্যতম কেন্দ্রস্থল বুখারায় ইমাম বুখারী জম্মভূমি, বাহাউদ্দিন নাক্সবন্দির সমাধিস্থল ও অন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনাসমূহ বাংলাদেশের পর্যটকদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন এবং শাহজালাল (রহ.)–এর মাজার উজবেকিস্তানের ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

দুই দেশের বর্তমান অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে উল্লেখ করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য ও ওষুধ আমদানি করতে বুখারার ব্যবসায়ী নেতাদের উৎসাহিত করতে রাষ্ট্রদূত গভর্নরকে অনুরোধ করেন।

দুই দেশের জনগণের মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ককে আরও দৃঢ় ও গভীর করতে তিনি বুখারার সঙ্গে বাংলাদেশের একটি শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ বিষয়ক সহযোগিতা স্মারক করার ওপর জোর দেন।

এছাড়াও বুখারায় তৈরি পোশাক, কার্পেট ও ওষুধ সেক্টরের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন কৌশল ও পদক্ষেপ নিয়ে মতবিনিময় করেন রাষ্ট্রদূত ড. ইসলাম।

বিষয়: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতবাণিজ্যউজবেকিস্তানবাংলাদেশ দূতাবাসপর্যটন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।