Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

রিয়াদে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের তৃতীয় সংস্করণ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২: ৫৪
রিয়াদে জানুয়ারিতে অনুষ্ঠিত হবে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের তৃতীয় সংস্করণ

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা আগামী ২৬-২৭ জানুয়ারি রিয়াদের কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (KAICC) গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সের (জিএলএমসি) তৃতীয় আসর আয়োজন করবে।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা ইউএনবির।

‘ফিউচার ইন প্রোগ্রেস’ শিরোনামে ২০২৬ সালের জিএলএমসিতে নীতিনির্ধারক, ব্যবসায়িক নেতা, শ্রমবাজার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন ভবিষ্যতের কর্মপরিবেশ গঠনে।

গতকাল সোমবার (১ ডিসেম্বর) আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী জরুরি কর্মসংস্থান ও শ্রমসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সহযোগিতা এবং আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এ সম্মেলন।

Advertisement
Advertisement
Advertisement

মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী ইঞ্জি. আহমাদ বিন সুলাইমান আলরাজহি বলেন, “জিএলএমসির জন্য মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের খেদমতেরত অভিভাবক, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদের পৃষ্ঠপোষকতায় পৃষ্ঠপোষকতায় আমরা সম্মানিত। এটি এখন বৈশ্বিক শ্রমখাতের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও উদ্ভাবনী সমাধান বিকাশে অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে। যা শ্রমবাজারকে আরও শক্তিশালী ও বিশ্বের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করে। আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অংশীদার ও স্বার্থসংশ্লিষ্টদের আবার স্বাগত জানাতে আগ্রহী।”

এই তৃতীয় সংস্করণে ৪৫টিরও বেশি দেশের মন্ত্রী অংশ নেবেন, যার মধ্যে একটি বিশেষ মন্ত্রিসভা গোলটেবিল বৈঠকও থাকবে, যাতে বৈশ্বিক শ্রম ইস্যুগুলোর নীতি-সমাধান এগিয়ে নেওয়া হবে।

পুরো অনুষ্ঠানজুড়ে ৬টি থিম্যাটিক পিলার থাকবে, যেখানে বাণিজ্য পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রমবাজারে প্রভাব, নতুন দক্ষতা, ছায়া অর্থনীতিতে কর্মরত শ্রমিক, শ্রমশক্তির স্থিতিস্থাপকতা এবং মানব অগ্রগতির সঙ্গে শ্রমবাজারের সামঞ্জস্য—এসব বিষয়ে আলোচনা করা হবে।

এ ছাড়াও, এবার সম্মেলনে প্রথমবারের মতো কিছু উদ্ভাবনী ফরম্যাট যুক্ত করা হচ্ছে, যেমন—নীতি ‘হ্যাকাথন’, যেখানে উদ্ভাবনী নীতিমালা সমাধান তৈরি করা হবে; ‘স্পটলাইট’ সেশন, যেখানে বক্তারা তাদের সবচেয়ে বড় শ্রমবাজার চ্যালেঞ্জ এবং সাহসী নীতি-প্রয়াস তুলে ধরবেন; এবং শিক্ষাবিদদের জন্য মুক্ত বিতর্ক ও চ্যালেঞ্জের সুযোগ।

সামগ্রিকভাবে ২০০-র বেশি বক্তা এবং ৭ হাজারের বেশি অংশগ্রহণকারী ৫০টিরও বেশি সেশনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

২০২৩ সালে যাত্রা শুরু করা জিএলএমসি এখন সারা বছরের একটি বৈশ্বিক থিঙ্ক-ট্যাঙ্কে পরিণত হয়েছে, যা গবেষণা, উদ্ভাবন ও অংশীদারত্ব উন্নয়নে কাজ করছে বৈশ্বিক শ্রমবাজার অগ্রগতির লক্ষ্যে।

গ্লোবাল লেবার মার্কেট অ্যাকাডেমি (জিএলএমসি) বিশ্বব্যাংক এবং তাকামোল হোল্ডিংয়ের একটি যৌথ উদ্যোগের মতো চলমান প্রকল্পের মাধ্যমে জিএলএমসি ইতিমধ্যেই একটি কর্মমুখী অনুঘটক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, যা সরকার, ব্যবসা প্রতিষ্ঠান এবং শ্রমিকদের আরও টেকসই শ্রমব্যবস্থা গঠনে বাস্তবসম্মত সমাধান প্রদান করছে।

বিষয়: সৌদি আরবকনফারেন্সশ্রমিকসম্মেলনগ্লোবাল লেবার মার্কেটশ্রমবাজাররিয়াদ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।