Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আ. লীগ নেতার জামিন, প্রতিবাদে বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৫১
আ. লীগ নেতার জামিন, প্রতিবাদে বরিশালে আইনজীবীদের আদালত বর্জন

নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতাকে জামিন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সকাল থেকে দিনভর আদালত বর্জন ও বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়েন বিচারপ্রার্থীরা।

এসময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি জানান।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলা বা গুরুতর অভিযোগে সাধারণ মানুষকে জেলা জজ আদালতে জামিন নিতে হয়। কিন্তু আওয়ামী লীগের নেতারা সহজেই নিম্ন আদালত থেকে জামিন পাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, গতকাল সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করেই জামিন পান, যা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি করেছে।

অবস্থান কর্মসূচিতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পিপি মোস্তাফিজুর রহমান বাবু, অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ ইমন, নুরুল হক দুলাল, এপিপি সাইদ মোর্শেদ মামুনসহ বহু আইনজীবী উপস্থিত ছিলেন।

২০১৭ সালের হামলার মামলায় তালুকদার ইউনুস গতকাল সোমবার আত্মসমর্পণ করে জামিন পান। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই মামলায় বাঁধাধরা মেয়াদে জামিন পেয়েছেন সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজ, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন এবং ছাত্রলীগের সাবেক নেতা জসিম উদ্দিন।

বিষয়: জামিনছাত্রলীগবরিশালআওয়ামী লীগআদালত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।