চরচা প্রতিবেদক

দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকায় লোডশেডিং দিতে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়েছে তা জানাননি মন্ত্রী।
গতকাল রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান বিদ্যুৎমন্ত্রী।
ইকবাল হাসান মাহমুদ বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিক হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। আরেকটি বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে বঙ্গোপসাগর উত্তাল থাকায় কয়লা আনলোড করা যাচ্ছে না; সে কারণে ওই কেন্দ্রেও উৎপাদন বন্ধ রয়েছে।
দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার কারণে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বেরিয়ে গেছে বলেও জানান মন্ত্রী।
বিদ্যুৎ ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমাদেরকে বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে এবং ঢাকাতেও লোডশেডিং দিতে হবে।”
দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে আশা প্রকাশ করেন মন্ত্রী। এসময় তিনি এই সংকট মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টার আহ্বান জানান।

স্পেনের বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত প্রযুক্তিবিদ মো. মেহেদী হাসান ইউরোপিয়ান ফিনটেক অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘রাইজিং স্টার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন। একই বছর তিনি ‘ডিরেক্টর অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও ফাইনালিস্ট ছিলেন।