Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজশাহীতে অনলাইন ব্যবসায়ীর অফিসে হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৯: ৫৬
রাজশাহীতে অনলাইন ব্যবসায়ীর অফিসে হামলা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে নওহাটা কলেজ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনাটিতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মুরাদ আলী অভিযোগ করে জানান, তার প্রতিষ্ঠানের কর্মচারী আশিকুর রহমান আশিকের পারিবারিক কলহ মেটাতে সাকিব, তামিম ও সুমনকে আশিকের গ্রামে পাঠানো হয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর নওহাটা কলেজ মোড়ের অফিসে অবস্থানকালে হঠাৎ নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজসহ প্রায় ৩০-৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

মুরাদ আলীর দাবি, হামলাকারীরা অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং লকার ভেঙে ১৫ লাখ টাকা লুট করে নেয়।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় হামলাকারীরা গেটের বাইরে থাকা কর্মচারী সাকিবের ওপর রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে তার কানের পাশের হাড়সহ শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। প্রাণনাশের আশঙ্কায় মুরাদ আলীসহ চারজন অফিসের একটি কক্ষে নিজেকে অবরুদ্ধ করে রাখলে পরে পুলিশের সহায়তায় তারা উদ্ধার পান।

অন্যদিকে, ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদ পারভেজ।

কাউন্সিলর মাসুদ পারভেজ দাবি করেন, ঘটনাটি একান্তই একটি পারিবারিক বিবাদ। নিজের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত থাকার সময় তিনি খবর পান যে আশিক নামের ওই কর্মী তার পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করছেন। পরিস্থিতি শান্ত করতে গ্রামবাসী চেষ্টা করেছিলেন এবং মুরাদ আলীর কর্মীদের তিনি নিজেই এলাকা থেকে বিদায় করে দিয়েছিলেন।

মাসুদ পারভেজের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সিসিটিভি ফুটেজ যাচাই করলেই তার নির্দোষিতা প্রমাণিত হবে এবং অফিসের ভাঙচুরের দৃশ্যগুলো সাজানো মনে হচ্ছে।

এ বিষয়ে পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মঞ্জুর মোর্শেদ বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে এবং তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি; অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়: চাঁদাবাজিহামলাভাঙচুররাজশাহীপুলিশহাসপাতাল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক