চরচা প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে আবারও টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ রোববার সকাল থেকে চলমান বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় নতুন করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে এবং কিছু এলাকায় গণপরিবহন চলাচলও কমে যায়।
নগরীর কাপাসগোলা, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ, চান্দগাঁও, সিঅ্যান্ডবি এবং হালিশহরের কয়েকটি এলাকায় পানি জমে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার বেলা ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৫১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন শনিবার রাত ৯টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল ২৬ দশমিক ৮ মিলিমিটার।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা চরচাকে বলেন, “সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর সঙ্গে বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিও রয়েছে। এ ধরনের বৃষ্টিপাত আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।‘’
এদিকে, টানা বৃষ্টির প্রভাবে চট্টগ্রামের কয়েকটি উপজেলায়ও পানি বেড়ে প্লাবিত হয়েছে। এতে সেসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।