
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় মানবাধিকার কমিশনের নবনিয়োগপ্রাপ্ত চেয়ারপারসন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনাররা। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় মানবাধিকার কমিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দায়িত্ব নেন তারা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণের আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিন সকালে কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. নূর খান, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; অধ্যাপক মো. শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক সদস্য, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন (বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক); নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশন; এবং ইলিরা দেওয়ান, মানবাধিকারকর্মী এবং সাবেক সদস্য, স্থানীয় সরকার সংস্কার কমিশন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপারসন ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারপারসন ও কমিশনাররা কমিশনের বিদ্যমান কার্যক্রম, প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প