Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাসপোর্ট সূচকে নিচের দিক থেকে সপ্তম বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯: ১৭
পাসপোর্ট সূচকে নিচের দিক থেকে সপ্তম বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে প্রবেশাধিকারের ক্ষেত্রে দেশের সংখ্যা কমেছে। সম্প্রতি ২০২৬ সালের বিশ্ব পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব–সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। এই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

১৯৯টি দেশের পাসপোর্ট ও আন্তর্জাতিক বিমান সংস্থার তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে। ১০১টি অবস্থানের মধ্যে এ বছরও এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। আর তালিকার সবচেয়ে দুর্বলতম দেশ আফগানিস্তান।

বাংলাদেশের অবস্থান ৯৫তম, অর্থাৎ নিচের দিক থেকে সপ্তম। এখন ভিসা ছাড়া মাত্র ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের নাগরিকরা। গত বছর এই সংখ্যা ছিল ৩৯। ২০২৪ সালের শুরুতে ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারত বাংলাদশের নাগরিকরা।

তালিকার প্রথম তিনটি দেশই এশিয়ার। দীর্ঘসময় ধরে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে। ২২৭টি দেশের মধ্যে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবে সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ১৮৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে।

Advertisement
Advertisement
Advertisement

তৃতীয় অবস্থানে আছে ইউরোপের পাঁচটি দেশ। ডেনমার্ক, স্পেন, সুইডেন, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডের নাগরিকদের ১৮৬টি দেশে প্রবেশাধিকারের সুযোগ পাবেন ভিসা ছাড়া। চতুর্থ অবস্থানের দশটি দেশও ইউরোপের। অস্ট্রিয়া, বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, ইতালি ও নরওয়ে।

তালিকার পাঁচে থাকা দেশগুলো হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। শীর্ষ দশের মধ্যে এশিয়ার দেশ মালয়েশিয়া আছে নবম স্থানে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান দশম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। ৫২তম অবস্থানে থাকা দেশটির নাগরিকেরা ভিসা ছাড়া ৯২টি দেশে ভ্রমণ করতে পারবে। এরপর যথাক্রমে ভারত ৮০তম, ভুটান ৮৫তম ও শ্রীলঙ্কা ৯৩তম। নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান বাংলাদেশেরও নিচে। নেপাল আছে ৯৬তম অবস্থানে এবং পাকিস্তানের অবস্থান ৯৮তম। আর আফগানিস্তান শুধু দক্ষিণ এশিয়ায় না, এই তালিকারই সবার নিচে অবস্থান করছে। ১০১তম অবস্থানে থাকা দেশটি মাত্র ২৪টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুযোগ পাবে।

বিষয়: বাংলাদেশসিঙ্গাপুরদেশসরকারপাসপোর্ট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।