চরচা ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বলা হয়, আগামীকাল বুধবার সকালে বাংলাদেশে আসবেন তিনি।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান বলেন, “আমরা নিশ্চিত হয়েছি, আমাদের উপ-প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন এবং জানাজায় অংশ নেবেন।”
এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “খালেদা জিয়া পাকিস্তানের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে আমার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে।”
অন্যদিকে, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, “সেই দিক দিয়ে রাজনীতি একটি ভালো দিক আমি লক্ষ্য করেছি । এর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে।”

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। সেই বক্তব্যের ফ্যাক্টচেক করে ফ্যাক্ট চেকিং ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান ডিসমিসল্যাব দাবি করেছে, তারেক রহমানের বক্তব্যে ইতিহাসের বিভ্রাট ঘটেছে।