Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইতিহাস গড়া কেইনেই রক্ষা ইংল্যান্ডের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮: ৪৯
ইতিহাস গড়া কেইনেই রক্ষা ইংল্যান্ডের

দলে হ্যারি কেইন থাকলে আপনার আর চিন্তা নেই, সে একটা উপায় বের করে নেবেই— অনেকটা সময় ধরেই ইংলিশ ফুটবলের এটাই যেন অলিখিত নিয়ম। বড় মঞ্চে যখনই বিপদের মুখে ইংল্যান্ড, বারবার ত্রাতার ভূমিকায় হাজির হয়েছেন অধিনায়ক কেইন। ডিআর কঙ্গোর বিপক্ষেও জোড়া গোলে অঘটনের হাত থেকে বাঁচিয়ে একাই নিয়ে গেলেন শেষ ১৬-তে।

Advertisement
Advertisement
Advertisement

শেষ ৩২-এর এই ম্যাচে দুই গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি পেলেকে (১২ গোল) পেছনে ফেলেছেন কেইন। ইংল্যান্ড অধিনায়কের গোল এখন ১৩টি।

আসর জুড়ে চমক জাগানিয়া পারফরম্যান্স দেখানো কঙ্গো হারলেও নিজেদের নিয়ে গর্ব করতেই পারে। ৭৫ মিনিট পর্যন্ত ইংল্যান্ডকে তারা যেভাবে আটকে রেখেছিল, এরপরও হেরে যাওয়াটা হতাশারই। তবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় কেইন যখন জ্বলে ওঠেন, প্রতিপক্ষের তো করার থাকে সামান্যই।

ম্যাচের সপ্তম মিনিটেই কঙ্গো এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে এমবেম্বার বাড়ানো একটি লম্বা বল রিসিভ করে প্লেসিং শটে গোল করেন সিপেঙ্গা। ১৯৭৪ সালে 'জাইরে' নামে খেলার পর এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কঙ্গো তখন ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর।

Advertisement
Advertisement
Advertisement

একের পর এক সুযোগ মিস করা ইংল্যান্ড ভাগ্যের জোরে আরেকটি গোল হজম করেনি পোস্টে লেগে ফিরে আসায়। অন্যদিকে কঙ্গোর গোলকিপার পাঁচটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন। তবে শেষ রক্ষা আর হয়নি।

৭৫তম মিনিটে কঙ্গোর প্রতিরোধ ভেঙে পড়ে। বদলি হিসেবে নামা গর্ডনের বাড়ানো চমৎকার ক্রস থেকে জোরালো হেডে গোল করেন কেইন। ১১ মিনিট বাদে গর্ডনের আরেকটি পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে কঙ্গোর তিন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে নিখুঁত শটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন কেইন।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ ২০২৬কঙ্গোইংল্যান্ডহ্যারি কেইন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক