
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ফুটবল মাঝে মাঝে এভাবেও উল্টো চিত্রটা দেখিয়ে দেয়!
পাঁচদিনও হলো না দলটা তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল। সুইডেনকে কেন বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স বলা হবে না, এ মর্মে শুধু উকিল নোটিশ জারিই বাকি ছিল বুঝি!
কিন্তু সে ম্যাচ যদি আকাশে উঠিয়ে দিয়ে থাকে সুইডেনকে, পাঁচ দিনের ব্যবধানে আজ এক ধাক্কায় তাদের পাতালে নামিয়ে দিল নেদারল্যান্ডস। হিউস্টনে আজ ঠিক ৫-১ গোলেই সুইডেনকে হারিয়েছে ডাচরা। রোনাল্ড কোমানের দলের হয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো আর ব্রায়ান ব্রবি। অন্য গোলটি ক্রাইসেনচিও সামারভিলের।
আগের ম্যাচে বড় জয়ে তিন পয়েন্টের পাশাপাশি গোল ব্যবধানে বেশ এগিয়ে (+৪) গিয়েছিল সুইডেন। আজ নেদারল্যান্ডস আবার তাদের ব্যবধানটাকে ০-তে নামিয়ে দিয়ে গেল। আগের ম্যাচের তিন পয়েন্ট হাতে থাকায় এখনো অবশ্য ‘এফ’ গ্রুপে দুই নম্বরেই আছে সুইডিশরা। এই মুহূর্তে পয়েন্টের ঘরে ১ আর গোলব্যবধানে ০ নিয়ে গ্রুপের তিন নম্বরে থাকা জাপান বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় খেলবে তিউনিসিয়ার বিপক্ষে।
পাইহিউস্টনে আজ শুধু পাঁচ গোলই করেনি নেদারল্যান্ডস, আক্রমণে-রক্ষণে-শটে সবদিকেই সুইডেনকে ৯০ মিনিটজুড়ে খাবি খাইয়েছে। এর মধ্যে ৫৯ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা সুইডেনের গোলটা করে বসেন।
৫ ও ১৭ মিনিটে ব্রবির দুই গোলে বিরতিতে এগিয়ে ছিল নেদারল্যান্ডস, দ্বিতীয়ার্ধের শুরুতেই মিনিট আটেকের মধ্যে জোড়া গোল করে গাকপো। ৮৯ মিনিটে শেষ গোলটা সামারভিলের।
এমন দাপুটে জয়ের পর নেদারল্যান্ডসকে শিরোপার অন্যতম ফেবারিট মনে হতেই পারে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প