Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অবহেলায় ধ্বংসের পথে শতবর্ষী বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়ি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৯: ৪৩
অবহেলায় ধ্বংসের পথে শতবর্ষী বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়ি

বাগমারা উপজেলার বীরকুৎসা এলাকায় অবস্থিত শতবর্ষী বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়ি এখন সংস্কারের অভাবে ধ্বংসের পথে। সান্তাহার-নাটোর রেললাইনের পাশের এই স্থাপনাটি একসময় এলাকার ঐতিহ্য ও জমিদারি সংস্কৃতির নিদর্শন হিসেবে পরিচিত ছিল। বর্তমানে জরাজীর্ণ ভবনটি দ্রুত সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, গবেষক ও শিক্ষাবিদরা।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয়দের কাছে ‘বীরকুৎসা হাজার দুয়ারি’ নামে পরিচিত এই জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরোনো। বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জুলফিকার আলী জানান, এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা ছিলেন অবিনাশ ব্যানার্জী। তার কোনো পুত্রসন্তান না থাকায় কন্যা প্রতিভাময়ী দেবী সম্পত্তির উত্তরাধিকারী হন। পরে প্রতিভাময়ীর ছেলে বীরেশ্বর ব্যানার্জী জমিদারির দায়িত্ব নেন এবং শিক্ষার প্রসারে প্রতিষ্ঠা করেন বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ।

জুলফিকার আলী বলেন, বাড়িটিকে হাজার দুয়ারি বলা হলেও এখানে ঠিক এক হাজার দরজা নেই। অসংখ্য দরজা ও জানালার কারণে এলাকাবাসী এই নাম দিয়েছে। বাড়িটির দরজা-জানালায় কাঠ, কাঁচ ও লোহার কারুকাজ ছিল, যা একসময় স্থাপনাটিকে অনন্য সৌন্দর্য দিয়েছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, ইউরোপীয় ধাঁচে নির্মিত দ্বিতল এই ভবনের নির্মাণকাজ অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে শুরু হয়। ভবনের বড় বড় হলরুম, ভেনিসীয় গ্লাসের জানালা এবং মার্বেল পাথরের মেঝে একসময় এর আভিজাত্যের পরিচয় বহন করত। কিন্তু বর্তমানে জানালার কাঁচ ভাঙা, মার্বেল খুলে নেওয়া হয়েছে এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

মোস্তাফিজুর রহমান আরও বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত হলেও এখানে কোনো তদারকি নেই। দ্রুত সংরক্ষণ না করা হলে ঐতিহাসিক এই স্থাপনাটি একসময় পুরোপুরি হারিয়ে যেতে পারে।

প্রতি বছর পহেলা বৈশাখ, ঈদ ও বিভিন্ন ছুটির দিনে শত শত দর্শনার্থী এখানে ভিড় করেন। সংশ্লিষ্টদের মতে, সঠিক সংস্কার ও পরিচর্যা হলে বীরকুৎসা হাজার দুয়ারি জমিদার বাড়ি রাজশাহীর আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

বিষয়: নাটোরসংস্কারস্কুলরাজশাহীঅধ্যাপকরেললাইনরাজশাহী বিশ্ববিদ্যালয়
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক