Advertisement Banner

সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যার একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

জলিল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি সিএমপির অতিরিক্ত কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্বে ছিলেন।

সম্পর্কিত