
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে বগুড়ার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিহতের ঘটনায় মূল অভিযুক্তসহ দুজনকে আটকের খবর জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনায় ব্যবহার করা মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
এক খুদে বার্তায় র্যাব এই তথ্য জানিয়েছে। র্যাবের দাবি, এই ঘটনায় অভিযুক্ত মো. পনি ওরফে ‘প্যারা পনি’ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা প্রাথমিকভাবে জানানো হয়নি।
র্যাব-২ জানিয়েছে, ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক নাইমুল হাসান আজ দুপুরে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
নিহত রনজিলা পারভীন বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গতকাল শনিবার সকালে চোখের চিকিৎসক দেখাতে ঢাকায় আসে। ফার্মগেটে চোখের হাসপাতালে যাওয়ার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালালে রিকশা থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প