
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
স্থানীয়রা জানান, পাশের দেবিদ্বার উপজেলার কুরাইন গ্রামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা শাকিল নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়রা সোমবার রাতে হাড়িখোলা থেকে আরিফকে তুলে নিয়ে যান।
স্থানীয়রা আরও জানান, আরিফকে সারা রাত বিভিন্ন স্থানে নিয়ে মারধর করা হয়। পরে সকালে তাকে হাড়িখোলায় ফিরিয়ে আনা হয়। এরপর বহু মানুষের উপস্থিতিতে কুরাইন গ্রামের বাসিন্দারা তাকে আবার নিয়ে যান।
দুপুর আড়াইটার দিকে কয়েকজন আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফের বাবা আলী মিয়া বলেন, ‘‘হামলাকারীরা তার একমাত্র ছেলেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’’
কেরনখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, আরিফ সিএনজিচালিত অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকলেও বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো উচিত ছিল। কাউকে ধরে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে মারধর করে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঘটনায় জড়িত ব্যক্তি বা হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের ফোন পেয়ে তিনি দ্রুত হাসপাতালে যান। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প