Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০০
নেপালে নিখোঁজদের খোঁজ পেতে স্বজনদের ভরসা ‘দেয়ালে সাঁটা ছবি’
নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের বাইরে দেয়ালে সাঁটানো নিখোঁজ ও মৃত ব্যক্তিদের ছবি দেখছে মানুষ। ১ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

কাঠমান্ডুর একটি হাসপাতালের দেয়ালে সাঁটানো শত শত ছবির মধ্যে প্রতিদিন নিজের নিখোঁজ আত্মীয়ের ছবি খুঁজে বেড়ান সতী সিগদেল। ছবিগুলোর কিছু নিখোঁজদের, আবার কিছু উদ্ধার হওয়া মরদেহের, যেগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরিয়া হয়ে তিনি তার আত্মীয়ের কোনো খবর পাওয়ার আশায় এখানে আসেন।

Advertisement
Advertisement
Advertisement

“তিন দিন আগে আমরা তার ছবি এখানে লাগিয়েছি, কিন্তু এখনো কোনো খবর পাইনি”, নিজের আত্মীয় সুইটি পাইথানের কথা বলতে গিয়ে বলেন সিগদেল। হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্যোগের এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। তবে নেপালের কর্তৃপক্ষ নিরলসভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। প্রায় ৯০০ মানুষ জলবিদ্যুৎকেন্দ্রগুলোর ভেতরে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল বুধবার গভীর রাতে নেপালের পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকজন মানুষ রাজধানীর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ওই দেয়ালে সাঁটানো ছবিগুলো সতর্কতার সঙ্গে দেখছিলেন। আশপাশের নিরাপত্তারক্ষীদের কাছে তারা জানতে চাইছিলেন, তাদের নিখোঁজ স্বজনদের নাম তারা শুনেছেন কি না।

Advertisement
Advertisement
Advertisement

“আমরা একটি অলৌকিক ঘটনার আশায় আছি”, বলেন স্বপ্না নিউপানে। তার মামার পরিবারের চার সদস্যই নিখোঁজ। তাদের সঙ্গে যোগাযোগের আশায় তিনি হাসপাতালে এসেছেন। তিনি বলেন, “হাজার হাজার ছবির দিকে তাকিয়ে এই দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকাটাই খুব কঠিন।”

নেপাল: বন্যায় নিহত বেড়ে ১২৫২, নিখোঁজ ৪ হাজারের বেশিnapel

কিছু ছবি নিখোঁজ ব্যক্তিদের বিস্তারিত তথ্য ও যোগাযোগের নম্বরসহ যত্ন করে তৈরি করা পোস্টারে সাঁটানো হয়েছে। আবার কিছু ছবির নিচে হাতে লেখা নোট বা তথ্য রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একটি ছবির ওপরে বড় করে লেখা রয়েছে ‘নিখোঁজ’। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা এক দম্পতিকে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে পেশিবহুল এক তরুণের ছবি রয়েছে। তাকে শনাক্ত করতে সাহায্য করার জন্য তার বাঁ হাতের ট্যাটুর কাছ থেকে তোলা ছবিও রয়েছে।

বাগমতী নদীর তীরে কাছেই অবস্থিত পশুপতিনাথ মন্দিরে কিছু পরিবার তাদের স্বজনদের খোঁজে ব্যর্থ হওয়ার পর আশা ছেড়ে দিয়ে খড় দিয়ে তৈরি প্রতিকৃতি দাহ করছিল।

“এটা আমার হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে”, বলেন তাপিন্দ্র প্রসাদ তিমালসিনা। একজন হিন্দু পুরোহিত প্রার্থনা পাঠ করার সময় অন্যরা তার ২১ বছর বয়সী স্বজন সাবিনের প্রতিকৃতিতে পানি ঢালছিলেন। এরপর তারা চিতায় আগুন দেন–যে ধরনের ধর্মীয় আচার সাধারণত মৃত ব্যক্তির জন্যই করা হয়।

তবে হাসপাতালের সেই দেয়ালের কাছে সতীর আশা এখনো অটুট। সোমবার থেকে তিনি নিয়ম করে সেখানে অপেক্ষা করছেন। রয়টার্সকে তিনি বলেন, “আমি প্রতিদিন আমার আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এখানে আসি, কোনো খবর পাওয়ার আশায়।”

বিষয়: নিহতনেপালনিখোঁজহাসপাতালকাঠমান্ডুবন্যাভূমিধসছবিদক্ষিণ এশিয়া
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প