Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ২৬
রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা
মস্কোয় জার্মানির সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউটের নামফলক। ছবি: রয়টার্স

রাশিয়ায় থাকা জার্মানির গ্যেটে ইনস্টিটিউটের সব সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেবে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে লাইপজিগ-হালে বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনায় জার্মানি মস্কোকে দায়ী করার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে জার্মানি বার্লিনে একটি রুশ সাংস্কৃতিক কেন্দ্র এবং বন শহরে একটি রুশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ইউক্রেন-সংক্রান্ত নানা জটিলতা থাকা সত্ত্বেও গ্যেটে ইনস্টিটিউটের সাংস্কৃতিক কেন্দ্রগুলো এতদিন খোলা ছিল।”

Advertisement
Advertisement
Advertisement

ক্রেমলিন আজ বৃহস্পতিবার বলেছে, বন শহরের রুশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়ে জার্মানি অসঙ্গত ও অযৌক্তিক অবস্থান নিয়েছে।

বিস্ফোরক বহনকারী একটি ড্রোনকে ঘিরে গত মাসের ওই ঘটনা থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপের সূত্রপাত হয়। ঘটনাটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর ভাষ্য অনুযায়ী, ইউক্রেনের মিত্রদের অস্থিতিশীল করতে রাশিয়ার চালানো নাশকতা অভিযানের আশঙ্কা আরও বাড়িয়েছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট ওই ‘হাইব্রিড হামলার’ জন্য রাশিয়াকে দায়ী করেন। ৪ আগস্ট সন্ধ্যায় লাইপজিগ-হালে বিমানবন্দরে একটি ইউক্রেনীয় কার্গো বিমানের কাছে ড্রোনটি পাওয়া যায় এবং পরে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।

জার্মানির সামরিক ঘাঁটির ওপর সন্দেহজনক ড্রোন, ওড়াল কারা?Police officers work at LeipzigHalle Airport in Germany, August 5, 2026–Reuters

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, মস্কোকে ড্রোন হামলার ঘটনায় দায়ী করতেই জার্মানি ওই প্রমাণ সাজিয়েছে।

ইইউর প্রতিক্রিয়া

আয়ারল্যান্ডে ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, “এটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের সব বৈশিষ্ট্য বহন করছে–এ বিষয়ে স্পষ্টতা রয়েছে।” তার প্রশ্ন, “এ নিয়ে আমরা কী করব?”

কালাস জানান, ইইউ রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সদস্য দেশগুলোও একই পদক্ষেপ নিচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, “এ ধরনের গুরুতর কর্মকাণ্ড আমরা শাস্তিহীন থাকতে দেব না।” তিনি জানান, প্যারিসে রাশিয়ার রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে মস্কোতে প্রথম গ্যেটে ইনস্টিটিউট চালু হয়। ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক বিরোধের পর ২০১৮ সালে রাশিয়া ব্রিটিশ কাউন্সিল বন্ধের নির্দেশ দিয়েছিল।

বিষয়: ইউরোপীয় ইউনিয়নজার্মানজার্মানিবন্ধড্রোনরাশিয়াইউরোপ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প