Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেট-৬: সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে, অভিযোগ বিএনপি প্রার্থীর

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ৩৫
সিলেট-৬: সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে, অভিযোগ বিএনপি প্রার্থীর

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, বহিরাগত দিয়ে মহড়া এবং কালো টাকা দিয়ে ভোট কেনাবেচার অভিযোগ এনেছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারোয়ার আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে এ অভিযোগপত্র দাখিল করেন।

Advertisement
Advertisement
Advertisement

অভিযোগপত্রে এমরান চৌধুরী উল্লেখ করেন, প্রবাসী প্রধান অঞ্চল বিয়ানীবাজারে বহিরাগত ক্যাডার ও সন্ত্রাসীরা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তারা প্রচারণার আড়ালে বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে, ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে এবং জাল ভোট দেওয়ার চক্র সক্রিয় করছে।

অভিযোগপত্রে আরো বলা হয়, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বহিরাগতরা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড সংগ্রহের চেষ্টা করছে এবং অর্থ দিয়ে ভোট কেনার প্রলোভন দিচ্ছে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নির্দিষ্টভাবে হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা স্বাধীনভাবে ভোট দিতে না পারে।

Advertisement
Advertisement
Advertisement

বিএনপি প্রার্থী জানান, ৪ ও ৫ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েও কোনো পদক্ষেপ দেখতে পাননি।

সর্বশেষ ৮ ফেব্রুয়ারিতেও অভিযোগ দেওয়া হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তার দাবি, বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন খুব জরুরি।

এমরান আহমদ চৌধুরী তার অভিযোগের অনুলিপি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও পাঠিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলম বলেন–সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।

তবে অভিযোগে তিনি কারও নাম উল্লেখ করেননি। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন এবং জমিয়তে উলামায়ে ইসলামের ‘বিদ্রোহী’ প্রার্থী মাওলানা ফখরুল ইসলামও আছেন ভোটের মাঠে।

বিষয়: বিএনপিঅভিযোগনির্বাচনসিলেটজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসেনাবাহিনীসংখ্যালঘু
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।