চরচা ডেস্ক

তামিম ইকবালের মতে সাকিব আল হাসানের দেশে ফিরে মামলা লড়া উচিত। দেশের হয়ে আবারও খেলতে চাইলেও তাঁর দেশে ফেরা উচিত বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা। সম্প্রতি ডেইলি ক্রিকেট নামের এক পডকাস্টে তিনি এমন কথা বলেছেন।
তামিমের কথা, ‘কোর্টে মামলা চালানো, মামলা উঠিয়ে নেওয়া তো বিসিবির বিষয় না। সাকিবকে দেশের হয়ে খেলতে হলে আগে দেশে ফিরতে হবে, অনুশীলন করতে হবে। এটাই হলো সত্যি কথা। আমি কোনো কিছু লুকাচ্ছি না। এটা সাকিবেরও দেশ, ক্যারিয়ারটাও তার, সুতরাং এসব সে করবে কিনা সেটা তার সিদ্ধান্ত। এটা আমি বলে দিতে পারি না।’
বাংলাদেশের ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের ব্যক্তিগতে সম্পর্ক খুব একটা ভালো নয়। সাকিব রাজনৈতিক কারণেই দেশান্তরী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ক্রিকেট থেকে অবসর নিয়ে তামিম এখন সাংগঠনিক কাজে সক্রিয় হতে চেষ্টা করছেন। আলোচনা আছে, তিনি বিসিবির নির্বাচনে সভাপতি পদে লড়বেন।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র