
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পিস্তল ও গুলিও উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম সাংবাদিকদের জানান, সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন, দিদার আলম (৩০) ও আফসার মিয়া (৩১)। তাদের দুইজনের বাড়িই রাউজানে। গ্রেপ্তার দু’জন পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হানের সহযোগী বলে দাবি করেছে পুলিশ।
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল হক চৌধুরী হত্যা মামলায় দিদার ও আফসার এজাহারনামীয় আসামি বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পেট্রল পাম্পের সামনে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার ভোরে পূর্ব রাউজানে অভিযান চালিয়ে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজনই মাসুদুল হক হত্যায় সরাসরি জড়িত ছিলেন। ওই সময় তাদের এক জনের হাতে পিস্তল ও অপর একজনের হাতে অন্য একটি আগ্নেয়াস্ত্র ছিল।
গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হককে।
এ ঘটনায় তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী ১১ জনের নাম উল্লেখ করে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। তাতে আসামি করা হয় আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানকে। দুইজনই বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প