Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
জাতিসংঘের উদ্বেগ

বিদ্যুৎহীন অন্ধকার সেলে ইমরানের স্ত্রী, খেতে দেওয়া হচ্ছে ময়লা পানি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
বিদ্যুৎহীন অন্ধকার সেলে ইমরানের স্ত্রী, খেতে দেওয়া হচ্ছে ময়লা পানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির কারাবাসের পরিবেশ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডস বলেছেন, যে পরিস্থিতিতে বুশরা বিবিকে আটক রাখা হয়েছে, তা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

জাতিসংঘের বিশেষজ্ঞের ভাষ্য, বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি বুশরা বিবিকে একটি ছোট, বাতাস চলাচলহীন ও নোংরা সেলে রাখা হয়েছে। সেখানে পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব রয়েছে। পাশাপাশি প্রচণ্ড গরমে বন্দিদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, প্রায়ই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেলটি সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়।

প্রতিবেদনে বলা হয়, বুশরা বিবিকে পানের অযোগ্য ময়লা পানি এবং অতিরিক্ত মরিচের গুঁড়া মেশানো অখাদ্য খাবার দেওয়া হচ্ছে। এই পরিবেশের কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তার ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। কারাগারে তিনি বারবার অজ্ঞান হয়ে পড়ছেন এবং বিভিন্ন সংক্রমণে ভুগছেন। পেটে আলসার ও দাঁতের সমস্যা থাকা সত্ত্বেও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

অ্যালিস জিল এডওয়ার্ডস জানান, বুশরা বিবিকে প্রতিদিন ২২ ঘণ্টারও বেশি সময় প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হচ্ছে। কখনো কখনো টানা ১০ দিনেরও বেশি সময় তাকে ব্যায়াম, বই পড়া, আইনজীবী কিংবা পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় না।

জাতিসংঘের এই বিশেষ দূত এরই মধ্যে পাকিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি অবিলম্বে বুশরা বিবির ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিষয়: জাতিসংঘকারাগারইমরান খানপাকিস্তান
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।