Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আফগানিস্তানে হিজাববিরোধী বিক্ষোভ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২১: ০২
আফগানিস্তানে হিজাববিরোধী বিক্ষোভ

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বাধ্যতামূলক পোশাক নীতি (হিজাব) লঙ্ঘনের অভিযোগে নারীদের আটক করার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান নিরাপত্তা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভটিতে একজন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

বেশ কয়েকজন আহত এবং নারী ও শিশুসহ বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে তালেবান কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহত বা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জানায়নি।

হেরাত পুলিশের মুখপাত্র সাইদ মাসুদ হোসাইনি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার নিউজ এজেন্সিকে জানিয়েছেন, জিবরাইল এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘ইসলামিক হিজাবের’ (যা একটি ধর্মীয় বাধ্যবাধকতা) বিরোধিতা করার অজুহাতে নিরাপত্তা বিঘ্নিত করছিল।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সদাচার প্রচার ও অন্যায় প্রতিরোধ’ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জোরপূর্বক নারীদের গ্রেপ্তার করতে গেলে এই বিক্ষোভের সূত্রপাত হয়। কর্মকর্তারা এমন নারীদেরও লক্ষ্যবস্তু বানিয়েছেন, যারা ইতোমধ্যে মুখ ও শরীর সম্পূর্ণ ঢেকে রাখার নিয়ম মেনে চলছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সশস্ত্র কর্মকর্তারা বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছেন, যেখানে পূর্ণাঙ্গ হিজাব পরিহিত নারীদেরও প্রতিবাদ করতে দেখা গেছে। একটি ভিডিও ক্লিপে ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ শোনা যায় এবং মানুষকে প্রাণভয়ে ছুটে পালাতে দেখা যায়।

এদিকে, হিজাব নীতি না মানার অভিযোগে পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানে নারীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)। মিশনটি তালেবান কর্তৃপক্ষকে মানুষের চলাফেরার স্বাধীনতা এবং আইনের চোখে সমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বিষয়: পুলিশআফগানিস্তানহিজাবনারী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।