
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
আগামী পাঁচ বছরের মধ্যে সৌর শক্তি থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আজ সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বে আসার পর তার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই সৌর বিদ্যুতের প্রসঙ্গটি তুলেছেন। কী উপায়ে সৌর বিদ্যুতের উৎপাদন বাড়ানো যায়, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদের কাছে চেয়েছেন।”
বিদ্যুৎখাতকে গতিশীল করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, ঢাকা শহরকে বিভিন্ন ব্লকে ভাগ করে বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে ছাদ-ভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের সুযোগ দেওয়া হবে। বিনিয়োগকারীরা উৎপাদিত বিদ্যুৎ সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করবেন, যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। পাশাপাশি সৌর বিদ্যুৎ প্রকল্পগুলোকে প্রাথমিকভাবে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে যেন ব্যবসায়ীরা উৎসাহিত হন।
সেমিনারে বুয়েটের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অবদান ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বলেন, “বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানির অবদান প্রায় ৫ শতাংশ হলেও ২০৩০ সালের মধ্যে তা ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এজন্য বর্তমান প্রায় ১.৫ গিগাওয়াট সক্ষমতা থেকে দ্রুত ১০ গিগাওয়াটে পৌঁছাতে হবে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প