Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাকার সড়কে এআই ক্যামেরা, ৪ দিনে ৩০০ মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৬, ০৮: ২৩
ঢাকার সড়কে এআই ক্যামেরা, ৪ দিনে ৩০০ মামলা

রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেওয়ার পর থেকে প্রায় ৩০০টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মহানগরীর গুরুত্বপূর্ণ সিগনাল ও ক্রসিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্থাপন করা এআই-নির্ভর ক্যামেরার মাধ্যমে গত ৪-৭ মে চার দিনে এই মামলা প্রস্তুত করা হয়েছে বলে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। নতুন এই পদ্ধতির মাধ্যমে এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে এবং সেই অনুযায়ী সরাসরি মামলা তৈরি করা হচ্ছে। এরপর মামলার নোটিশ পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট যানবাহনের মালিকের ঠিকানায় এবং মোবাইল ফোনেও পাঠানো হচ্ছে এসএমএস।

এসব মামলা যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে সংশ্লিষ্ট মালিকদের কাছে মামলার কপি পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে মালিক বা চালকদের ডিএমপি ট্রাফিক বিভাগে হাজির হয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে। সেটি না করলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় কার লাভ?titon new

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন এই প্রযুক্তি বসানো হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট সিগনাল। এছাড়া ফার্মগেট মোড়ে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। পর্যায়ক্রমে এই প্রযুক্তি আরও বিস্তৃত করে রাজধানীর বড় অংশে প্রয়োগের পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই প্রযুক্তি চালুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় গত ২৯ এপ্রিল, যখন ডিএমপি সদর দপ্তরে ‘এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম’সহ মোট ৯টি অ্যাপ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, এই সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করতে সক্ষম হবে, যা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে।

এরপর ৩ মে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে চালক ও মালিকদের সতর্ক করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এআই ক্যামেরার মাধ্যমে আইন ভঙ্গের বিষয়ে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেওয়া হবে। পর দিন থেকেই আনুষ্ঠানিকভাবে এআই সিস্টেমের মাধ্যমে মামলা প্রস্তুতের কার্যক্রম শুরু হয়।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এই ক্যামেরাগুলো শুধু সাধারণ ট্রাফিক পর্যবেক্ষণই করছে না, বরং সরাসরি আইন ভঙ্গ শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা তৈরি করছে। সিস্টেমটি একাধিক ধরনের অপরাধ শনাক্ত করতে সক্ষম, যার মধ্যে রয়েছে রেড সিগনাল অমান্য করা, জেব্রা ক্রসিং দখল করা, উল্টো পথে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, সিটবেল্ট না পরা, অতিরিক্ত যাত্রী বহন, মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, বাম লেন ব্লক করা, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো এবং অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যবহার করা।

আলোচনায় তিস্তা-পুশ ইন, কী ভাবছেন রাজনীতিকেরাbangladesh-india border

পাশাপাশি বিআরটিএ ডাটাবেসের সঙ্গে সংযোগের মাধ্যমে গাড়ির মেয়াদোত্তীর্ণ কাগজপত্রও শনাক্ত করা হচ্ছে।

এআই ক্যামেরা কোনো আইন ভঙ্গ শনাক্ত করার পর স্বয়ংক্রিয়ভাবে ছবি ও তথ্য সংগ্রহ করে একটি ডিজিটাল মামলা তৈরি করে। এরপর তা ট্রাফিক বিভাগ যাচাই করে নোটিশ হিসেবে ডাকযোগে গাড়ির মালিকের ঠিকানায় পাঠায়। একই সঙ্গে মোবাইল ফোনেও বার্তা পাঠানো হয়, যাতে দ্রুত অবহিত হওয়া যায়।

ডিএমপি ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীতে যানবাহনের সংখ্যা এত বেশি যে হাতে হাতে মামলা করা বা কাগজপত্র যাচাই করা অত্যন্ত সময়সাপেক্ষ ও কঠিন হয়ে পড়েছিল। জনবল সংকট এবং বিভিন্ন ধরনের চাপের কারণে অনেক সময় কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হতো। এখন এআই প্রযুক্তি সরাসরি মামলা তৈরি করায় সার্জেন্টদের ওপর চাপ কমবে এবং প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।

তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে প্রভাবশালী মহলের চাপ বা অনুরোধের কারণে আইন প্রয়োগে জটিলতা তৈরি হতো। এখন যেহেতু স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই ব্যক্তিগত প্রভাবের সুযোগ অনেক কমে যাবে।

জনবল, রি-এজেন্ট নেই, নষ্ট যন্ত্র–ক্যানসার হাসপাতালকে বাঁচাবে কে?jatio cancer hospital

এদিকে প্রযুক্তিটির প্রভাব ইতোমধ্যে সড়কে দৃশ্যমান হতে শুরু করেছে বলে জানিয়েছেন চালকরা। রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক ওমর ফারুক চরচাকে বলেন, আগে অনেকেই সিগনাল ভাঙলেও তেমন ভয় ছিল না, কারণ জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম ছিল। কিন্তু এখন এআই ক্যামেরার কারণে অনেকে সতর্ক হচ্ছে এবং নিয়ম মানার প্রবণতা বেড়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের নির্ধারিত সময়ে হাজির হয়ে জরিমানা পরিশোধ করতে হবে। সময়মতো হাজির না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যবস্থাও রয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, বর্তমানে পাঁচটি সিগনালে এই প্রযুক্তি চালু রয়েছে। ফার্মগেটে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হলে আরও সিগনাল যুক্ত করা হবে। আগামী ছয় মাসের মধ্যে রাজধানীর অন্তত ৫০০টি গুরুত্বপূর্ণ সিগনাল ও ক্রসিংয়ে এআই ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।

আনিছুর রহমান চরচাকে বলেন, ইতোমধ্যে কয়েকশ মামলা প্রস্তুত হয়েছে, যা যাচাই শেষে পাঠানো হবে। বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক আইন বাস্তবায়ন করা হয় এবং সেখানে শৃঙ্খলা তুলনামূলকভাবে বেশি থাকে। বাংলাদেশেও এই প্রযুক্তি কার্যকর হলে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিষয়: রাজধানীযানবাহনঢাকাডিএমপিএআইআজকের রাজধানী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।