Advertisement Banner

নিম্নকক্ষে আসন জিতল ট্রাম্পপন্থী দল, অভিবাসীরা সংকটের মুখে

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নিম্নকক্ষে আসন জিতল ট্রাম্পপন্থী দল, অভিবাসীরা সংকটের মুখে
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার নিম্নকক্ষে একটি গুরুত্বপূর্ণ আসন জিতেছে দেশটির ডানপন্থী পপুলিস্ট পার্টি ‘ওয়ান নেশন’। গণহারে অভিবাসনের বিরুদ্ধে থাকা দলটি অস্ট্রেলিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই কঠোর হওয়ার বার্তা দিয়ে আসছে। এবার তারা সেই পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিডনি থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারার-এ উপনির্বাচনে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই জয়ের ফলে ওয়ান নেশন পার্টি নিম্নকক্ষে একটি আসন পেল।

যদিও তাতে করে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ কিংবা তার দলের কোনো সংকট হবে না। তবে ট্রাম্পপন্থী দল ওয়ান নেশনের জন্য এটি একটি বড় পাওয়া। সিনেটে তাদের চারটি আসন রয়েছে। এরই মধ্যে জনপ্রিয়তার দিক থেকেও এগিয়ে গেছে তারা। মতামত জরিপে আলবানিজের দল লেবার পার্টির পরেই রয়েছে তারা।

অ্যান্থনি আলবানিজের জন্য দুঃসংবাদ হলো, নেতা হিসেবে তার চেয়ে বেশি জনপ্রিয় এখন ওয়ান নেশনের নেতা সিনেটর পাউলিন হ্যানসন।

উপনির্বাচনে জয়ের পর দলের নেতা পলিন হ্যানসন বলেন, “আমরা এখন অন্য আসনগুলোর দিকে নজর দিচ্ছি। আপনারা আর অবহেলিত থাকবেন না। আমরা আপনাদের জন্য জোরালোভাবে কাজ করব।”

পলিন হ্যানসন অভিবাসন কমানোর পক্ষে এবং বারবার ইসলামবিরোধী মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন।

সম্পর্কিত