Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর, পূর্ণ বাস্তবায়নের দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩১
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর, পূর্ণ বাস্তবায়নের দাবি

দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বক্তারা।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’-এর উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পাহাড়ের সমস্যা শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ-১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন সংগঠনের সদস্য দীপায়ন খীসা এবং সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক খাইরুল ইসলাম চৌধুরী।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য প্রণব কুমার বিশ্বাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা।

কার্যক্রমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বহু ভাষাভাষী ও আদিবাসী অধ্যুষিত অঞ্চল হলেও স্বাধীনতার পর সংবিধানে তাদের পরিচয় অস্বীকার করা হয়। এই ঐতিহাসিক ভুলই দীর্ঘ সংঘাতের জন্ম দেয়। ২৮ বছর আগে স্বাক্ষরিত চুক্তি সেই ভুল সংশোধনের আশা জাগালেও দীর্ঘ সময় ধরে চুক্তির মূল ধারা বাস্তবায়িত হয়নি।

জলবায়ু সম্মেলন: দাবি আদায়ে কী করছে বাংলাদেশriver errosion

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন ও টাস্কফোর্সের কার্যক্রম বারবার স্থগিত হওয়া, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে সাম্প্রদায়িক বাধা- সবই বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যর্থতার উদাহরণ বলে মন্তব্য করেন তিনি।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার করা হলেও আদিবাসীদের প্রতিনিধিত্ব কোথাও প্রতিফলিত হয়নি। তিনি অভিযোগ করেন, চুক্তির আগে ও পরে পার্বত্য চট্টগ্রামে কার্যত সামরিক শাসনের বাস্তবতা বিদ্যমান রয়েছে। তার মতে, চুক্তি বাস্তবায়নে সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা এবং সরকারের দৃশ্যমান পদক্ষেপ এখন জরুরি।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়-

১. চুক্তি বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে দ্রুত জাতীয় সংলাপ আয়োজন;

২. একটি কার্যকর রোডম্যাপ ঘোষণা এবং বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ;

৩. আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের ইশতেহারে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা।

বিষয়: পার্বত্য চট্টগ্রামচুক্তিশান্তিচুক্তিপাহাড়সংবাদ সম্মেলন
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প