Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আলেম ওলামা সম্মেলন থেকে কাদিয়ানীদের ‘অমুসলিম’ ঘোষণার দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ২১: ৩১
আলেম ওলামা সম্মেলন থেকে কাদিয়ানীদের ‘অমুসলিম’ ঘোষণার দাবি
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের সম্মেলন। ছবি: চরচা

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা, মাওলানা সা’দ কান্ধলভিকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান এবং হিজবুত তওহীদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন কওমি ও সমমনা সংগঠনের আলেম-ওলেমা। দাবি মানা না হলে জেলা সমাবেশ, বিভাগীয় মহাসমাবেশসহ প্রয়োজনে ঢাকা অবরোধ ও জাতীয় সংসদ ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ’ আয়োজিত এক আলেম-ওলেমা সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে কওমিভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সম্মেলনে ১০ দফা সম্বলিত একটি ঘোষণাপত্র পাঠ করেন এবং সংগঠনের পক্ষে নতুন কর্মসূচি তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

ঘোষণাপত্রে উল্লিখিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে:

• আইন প্রণয়ন ও ধর্মীয় পরিচয়: জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্মীয় পরিচয় কাদিয়ানী উল্লেখ করতে হবে।

• পরিভাষা ও প্রচার বন্ধ: কাদিয়ানীরা মুসলমানদের মসজিদ, আজান, নামাজ, ইমাম, খলিফা বা বাইয়াতের মতো ধর্মীয় শব্দ ব্যবহার করতে পারবে না। এছাড়া তাদের বই-পুস্তক, লিটারেচার, ম্যাগাজিন, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ও প্রচারমূলক উপাদান অবিলম্বে বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করতে হবে।

• আইন ও শিক্ষাক্রম: আল্লাহ, মহানবী (সা.) ও ইসলামের অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে। একই সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে খতমে নবুওয়ত-এর বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

• মাওলানা সা’দ ও ইজতেমা বিষয়ক দাবি: ভারতের তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সা’দকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা এবং তাঁর অনুসারীদের (সা’দপন্থী) ইজতেমা করার অনুমতি না দেওয়ার দাবি জানানো হয়।

• হিজবুত তওহীদ ও বাণিজ্য বিষয়ক দাবি: হিজবুত তওহীদ সংগঠনটিকে নিষিদ্ধ করে তাদের সকল প্রচার-প্রকাশনা বন্ধের দাবি তোলার পাশাপাশি কাদিয়ানীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে বহুজাতিক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএলকে দেওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের ইজারা বাতিলের দাবি জানানো হয়।

ঘোষিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে রাজধানী অচল, ঢাকা অবরোধ ও সংসদ ঘেরাওয়ের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান আয়োজক নেতারা।

বিষয়: রাজধানীসম্মেলনসংসদইজতেমা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক