Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজধানীর ৭৫ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: ডিএমপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ১৭
রাজধানীর ৭৫ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’: ডিএমপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর প্রায় তিন-চতুর্থাংশ ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, এসব কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এর ফলে কেন্দ্রভেদে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ডিএমপির আওতায় এবারের নির্বাচনে মোট ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ১৩১টি। এর মধ্যে ১ হাজার ৬১৬টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ এবং বাকি ৫১৫টি কেন্দ্রকে ‘সাধারণ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। অর্থাৎ রাজধানীর মোট ভোটকেন্দ্রের ৭৫ দশমিক ৮৩ শতাংশই ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত।

এর আগে গত ১৯ জানুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সারা দেশে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘অধিক গুরুত্বপূর্ণ’ ও ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রের সংখ্যা ২৫ হাজার ৩৩২টি। সেসময় তিনি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে কার্যত ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবেই আখ্যা দেন।

ডিএমপির বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, ওয়ারী বিভাগে মোট ৩২৭টি ভোটকেন্দ্রের মধ্যে ২৮০টিই গুরুত্বপূর্ণ। লালবাগ বিভাগে ২১৭টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। মতিঝিল বিভাগে ২৮০টি কেন্দ্রের মধ্যে ২২৮টি এবং রমনা বিভাগে ১৬৭টি কেন্দ্রের মধ্যে ১০৯টি গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে মিরপুর বিভাগে। সেখানে মোট ৪৪০টি কেন্দ্রের মধ্যে ৩৩১টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় এনেছে পুলিশ। তেজগাঁও বিভাগে ২৮৬টির মধ্যে ১৯৯টি, গুলশান বিভাগে ২৪৯টির মধ্যে ১৭৮টি এবং উত্তরা বিভাগে ১৬৫টি কেন্দ্রের মধ্যে ১৩৬টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “ভোটকেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে একাধিক বিষয় সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ঝুঁকি, এলাকার ভোটারদের প্রকৃতি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অবস্থা এবং পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা—এসব বিষয় বিবেচনায় এনে কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন, "গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কড়া নজরদারি ও বাড়তি পুলিশি উপস্থিতির মাধ্যমে ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

বিষয়: রাজধানীমেট্রোপলিটন পুলিশডিএমপিপুলিশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনভোট
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।