Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সব বাধা কাটল, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১৮: ৫৩
সব বাধা কাটল, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

চার দিনের চরম রাজনৈতিক নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে জয়ের হাসি হাসলেন অভিনেতা-রাজনীতিবিদ সি. জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর আগামীকাল শনিবার সকাল ১১টায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলগা ভেট্টি কাঝাগাম (টিভিকে) ১০৮টি আসন জিতে সবাইকে চমকে দিয়েছিল। তবে ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজ্যপাল আরভি আরলেকার বিজয়কে সরকার গঠনে সবুজ সংকেত দিতে অস্বীকৃতি জানান।

গত বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকের পর রাজ্যপাল সাফ জানিয়ে দেন, পর্যাপ্ত বিধায়কের সমর্থন ছাড়া তিনি শপথ গ্রহণ করাবেন না। এরপরই শুরু হয় জোরদার রাজনৈতিক তৎপরতা।

Advertisement
Advertisement
Advertisement

এনডিটিভি বলছে, আজ শুক্রবার বিকেলের মধ্যে বিজয় প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হন। এর মধ্যে কংগ্রেসের ৫ জন বিধায়ক তাকে সমর্থন দিয়েছে। তারা শর্ত দিয়েছেন, টিভিকে কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলাবে না)।

বাম দল সিপিআইএম, সিপিআই এবং ভিসিকে প্রত্যেকে ২টি করে আসন দিয়ে সমর্থন নিশ্চিত করেছে। এছাড়া এএমএমকে এবং আইইউএমএল-এর সমর্থনসহ বিজয়ের বর্তমান শক্তি দাঁড়িয়েছে ১২১ জন বিধায়ক।

সূত্র মারফত জানা গেছে, সমর্থনের বিনিময়ে কংগ্রেসকে ২টি এবং বাম দল ও ভিসিকেকে ১টি করে মন্ত্রিত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজয়ের দল। আজ শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন বিজয়।

বিষয়: বিধানসভা নির্বাচনতামিলনাড়ুথালাপতি বিজয়ভারত
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।