Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রোমাঞ্চকর ম্যাচে ১০ জনের ইংল্যান্ড বিদায় করল মেক্সিকোকে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯: ৩২
রোমাঞ্চকর ম্যাচে ১০ জনের ইংল্যান্ড বিদায় করল মেক্সিকোকে

শেষ আটের সম্ভাব্য লাইনআপ সবাই ধরেই রেখেছিলেন ব্রাজিল ও ইংল্যান্ডের। তবে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে হলো এবারের বিশ্বকাপের এক অনন্য লড়াই। স্বাগতিক মেক্সিকো আর ইংল্যান্ড রোমাঞ্চ উপহার দিল সবাইকে। সেই থ্রিলারে মেক্সিকোকে ৩–২ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে ইংল্যান্ড।

Advertisement
Advertisement
Advertisement

ইংল্যান্ডের হয়ে জোড়া গোল জুড বেলিংহামের। আর অন্যটি হ্যারি কেইনের। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ ব্রাজিলকে হারিয়ে দেওয়া নরওয়ে।

বিশ্বকাপের অন্যতম স্বাগতিক মেক্সিকো প্রবল দর্শক সমর্থন কাজে লাগিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। পিছিয়ে পড়লেও দমে যায়নি। উল্টো প্রায় ৪৫ মিনিট ১০ জন নিয়ে খেলা ইংল্যান্ডকে যেভাবে চাপে ফেলে দিয়েছিল, তাতে ফল নিজেদের দিকে নিতেও পারত তারা।

ম্যাচের প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেন ডেকলান রাইস। ১৫তম মিনিটে প্রথম আক্রমণেই ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ডে কঠিন পরীক্ষা নেন রাউল হিমেনেস।

Advertisement
Advertisement
Advertisement

৩৬তম মিনিটে মেক্সিকো সিটি স্টেডিয়াম স্তব্ধ করে দেন বেলিংহাম। পিকফোর্ডের থ্রো থেকে বল পেয়েই রাইস তার আর্সেনালের সতীর্থ বুকায়ো সাকাকে ডান প্রান্ত দিতে পাস দেন। তার নিখুঁত ক্রস বক্সের ভেতর অরক্ষিত অবস্থায় থাকা বেলিংহামকে খুঁজে নেয়। হেডে বল জালে পাঠাতে ভুল হয়নি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের।

মেক্সিকোর রক্ষণে ভুলের সুযোগ নিয়ে মিনিট তিনেক বাদে স্কোরলাইন ২-০ করে ফেলেন বেলিংহামই। বক্সের বাইরে থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়ান বেলিংহামকে। তিনি আবার পাস দেন কেইনকে।

তবে কেইন গোলের জন্য শট না নিয়ে ফের বল দেন বক্সের মাখখানে থাকা বেলিংহামকে, যিনি অনায়াসেই পরাস্ত করেন গোলকিপারকে।

তবে বিরতির আগেই ঘুরে দাঁড়ায় মেক্সিকো। রবার্তো আলভারাদোর নেওয়া ইনসুইং ফ্রি-কিক থেকে বল পান হুলিয়ান কুইনোনেস। ছয় গজ বক্সের ঠিক বাইরে থেকে প্রথম টাচেই দুর্দান্ত এক ভলিতে গোল করেন এই উইঙ্গার।

৫৪তম মিনিটে ইংল্যান্ডকে বিপদে ফেলে সরাসরি লাল কার্ড দেখেন জ্যারেল কুয়ানসা। তবে চার মিনিট পরই পেনাল্টি থেকে ইংল্যান্ডের লিড বড় করেন কেইন। তবে লড়াকু ফুটবল খেলা মেক্সিকো দ্রুতই গোল শোধ দেয়। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হিমিনেস। মেক্সিকোর এই পেনাল্টিটি আসে ভিএআরের সিদ্ধান্তে।

একজন কম নিয়ে খেলা ইংল্যান্ডকে এরপর আক্রমণের ঢেউ তুলে প্রবল চাপে রাখে মেক্সিকো। আক্রমণ বাদ রিয়ে রক্ষণ সামাল দিতেই বেগ পেতে হচ্ছিল টমাস টুখেলের দলকে। যোগ করা সময়ে দারুণ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় শেষ ১৬-তে থেমেছে মেক্সিকোর যাত্রা।

বিষয়: ২০২৬ বিশ্বকাপইংল্যান্ডফিফা বিশ্বকাপ ২০২৬মেক্সিকো
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।