Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জালিয়াতির আশঙ্কা, ভারতীয় শিক্ষার্থীদের আবেদন বাতিল করছে কানাডা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৫: ৫২
জালিয়াতির আশঙ্কা, ভারতীয় শিক্ষার্থীদের আবেদন বাতিল করছে কানাডা

জালিয়াতির আশঙ্কায় ভারতের শিক্ষার্থীদের ভিসা আবেদন বাতিল করছে কানাডা সরকার। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আইনে কড়াকড়ি এনেছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার এই সিদ্ধান্তে ভারতের আবেদনকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শিক্ষার্থী ভিসা সংক্রান্ত জালিয়াতি এবং অভিবাসী কমানোর জন্য দেশটির সরকার ২০২৫ সালের প্রথম দিকে আন্তর্জাতিক শিক্ষার্থীর পারমিট সংখ্যা কমিয়ে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের আগস্টে ভারতীয় আবেদনকারীদের প্রায় ৭৪% আবেদন বাতিল করা হয়েছে। যা ২০২৩ সালের আগস্টে ছিল মাত্র ৩২%। কানাডায় প্রায় ৪০% স্টাডি পারমিটের আবেদন বাতিল করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কানাডার অভিবাসন মন্ত্রণালয় রয়টার্সকে ইমেইলে জানিয়েছে, ২০২৩ সালে দেড় হাজারের বেশি স্টাডি পারমিট আবেদনে জাল স্বীকৃতিপত্র ছিল। যার বেশিরভাগই ভারত থেকে এসেছিল। গত বছর ১৪ হাজারেরও বেশি জাল স্বীকৃতিপত্র চিহ্নিত করে কানাডিয়ান অভিবাসন মন্ত্রণালয়।

অভিবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্নত যাচাই ব্যবস্থা কার্যকর করা হয়েছে এবং আবেদনকারীদের জন্য আর্থিক সচ্ছলতার শর্তও বাড়ানো হয়েছে।”

ভারতীয় দূতাবাস এই ভিসা বাতিলের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এটি কানাডার নিজস্ব এখতিয়ার বলেও উল্লেখ করেছে তারা। দূতাবাস জানায়, ভারত বিশ্বের সেরা মানের শিক্ষার্থীর উৎস এবং কানাডীয় প্রতিষ্ঠানগুলো অতীতে এই প্রতিভা থেকে অনেক উপকৃত হয়েছে।

কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের আবেদন সংখ্যা কমেছে। ২০২৩ সালের আগস্টে ছিল ২০,৯০০ জন, যা ২০২৫ সালের আগস্টে কমে চার হাজার ৫১৫ জনে দাঁড়িয়েছে।

বিষয়: কানাডাজালিয়াতিভিসাঅভিবাসনদূতাবাসশিক্ষার্থীভারত
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।