Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য করার প্রস্তাব ইসির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯: ০৭
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য করার প্রস্তাব ইসির

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য করার প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঋণ খেলাপি, বিল খেলাপি, দ্বৈত নাগরিকত্বধারী ও লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার সুপারিশ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনের সংশোধন ও ইউনিয়ন পরিষদের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, “এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবেন কি পারবেন না- এই বিষয়ে কমিশন মনে করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন না। এমপিওভুক্ত শিক্ষকরা যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয় সে বিষয়ে প্রস্তাব করা হয়েছে।”

সচিব বলেন, “ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা, তিনি তো আছেনই। কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা প্রস্তাবনায় আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।”

Advertisement
Advertisement
Advertisement

আখতার আহমেদ বলেন, “এর পাশাপাশি বিল খেলাপি, যেমন-ইলেকট্রিসিটি বিল, ভূমি কর, ওয়াসা, এ ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। সে ক্ষেত্রে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।”

দ্বৈত নাগরিকত্বধারীদের প্রসঙ্গে তিনি বলেন, “আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা আছেন, কমিশন মনে করে যে তাদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।”

কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, কনস্টিটিউশনে এই জিনিসটা বলা আছে।

লাভজনক পদে থাকা ব্যক্তিদের বিষয়েও পরিবর্তনের কথা তুলে ধরে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, “লাভজনক পদে, অফিস অব প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আইন সংশোধনের পাশাপাশি আচরণবিধিতেও প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব আনা হবে।”

ইসি সচিব বলেন, “আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। এখানে আমরা প্রস্তাব পাঠাব স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন, তাহলে তারা সেভাবে ব্যবস্থা নেবেন।”

আইন চূড়ান্ত করার বিষয়ে আখতার আহমেদ বলেন, “আইন চূড়ান্ত করার এখতিয়ার আমাদের নেই। আইনের কিছু প্রস্তাবনা আমরা সুপারিশ করছি। চূড়ান্ত করার দায়িত্ব তো স্থানীয় সরকার বিভাগের।”

বিষয়: স্থানীয় সরকারনির্বাচননির্বাচন কমিশনশিক্ষকইসি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প