Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রামে বৃষ্টি ও পানিবন্দী মানুষের সংখ্যা কমছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৬: ১৪
চট্টগ্রামে বৃষ্টি ও পানিবন্দী মানুষের সংখ্যা কমছে

চট্টগ্রামে টানা সাত দিনের বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সোমবার সকাল থেকে বৃষ্টি পরিস্থিতি ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পানিবন্দী মানুষের সংখ্যা কমেছে।

Advertisement
Advertisement
Advertisement

চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মাসুদুর রহমানের দেওয়া তথ্যে দেখা গেছে, সোমবার সকাল নয়টা পর্যন্ত চট্টগ্রামের ১৫টি উপজেলার ১২২টি ইউনিয়নে ৭১ হাজার ২০০ পরিবারের ২ লাখ ৮৫ হাজার ৩১০ জন্য এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলার ৪১৫ টি আশ্রয়কেন্দ্রে এখনো আশ্রয় নিয়ে আছে ১৬ হাজার ৮২১ জন।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে সাতাকনিয়া ও বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। প্রশাসনের হিসেবে চট্টগ্রামের সাতকানিয়ার ৮৫ শতাংশ এবং বাঁশখালীর ৭০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৬০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন উপজেলা ও মহানগর মিলিয়ে ৩৭৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৩২০ কিলোমিটার সড়ক এবং ১৪৫ টি সেতু ও কালর্ভাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলা সোমবার সকালে পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তার সাথে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

গত ৫ জুলাই থেকে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় টানা ভারি বর্ষণ শুরু হয়। মঙ্গলবারে অতিরিক্ত বৃষ্টির কারণে নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আঁকন চরচাকে বলেন, “সকাল থেকেই আবহাওয়া ভালো। সকালের দিকে হালকা বৃষ্টি হলেও দুপুর পর্যন্ত বৃষ্টি নেই। একইসাথে উপজেলায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। আশ্রয়কেন্দ্র থেকেও লোকজন চলে যেতে শুরু করেছে।”

পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী, সোমবার বেলা ১২ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নগরীতে ১১৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিষয়: প্রশাসনবৃষ্টিত্রাণবন্যাচট্টগ্রামবৃষ্টিপাত
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প