Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সতর্কতা জারি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৮: ৩০
ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্য সতর্কতা জারি

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ আজ বুধবার নতুন করে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্য থেকে ইতালি পর্যন্ত বিস্তৃত অঞ্চলে তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাজ্যের বিস্তীর্ণ এলাকায় বিরল ‘রেড হিট হেলথ’ সতর্কতা জারি করা হয়েছে। রেড সতর্কতা কেবল সবচেয়ে গুরুতর পরিস্থিতির জন্য জারি করা হয়। ব্রিটিশ সরকার ইতিহাসে দ্বিতীয়বারের মতো এমন সতর্কতা জারি করেছে।

সতর্কতার আওতায় রয়েছে মধ্য ও দক্ষিণ ইংল্যান্ড এবং ওয়েলসের বড় অংশ। এতে বলা হয়েছে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাজ্যে কয়েকটি স্কুল বন্ধ এবং বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

নেটওয়ার্ক রেল জানিয়েছে, অতিরিক্ত তাপের কারণে রেললাইন বেঁকে যাওয়া এবং বৈদ্যুতিক তার ঝুলে পড়ার ঝুঁকি থাকায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।

এবারের এল নিনো ভয়াবহ হবে, সতর্ক করল অস্ট্রেলিয়াEl nino

এ ছাড়া, ইউরোস্টার আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারের লন্ডন-প্যারিস রুটের চারটি ট্রেন বাতিল করেছে।

পশ্চিম ইউরোপের ওপর গঠিত একটি ‘হিট ডোম’-এর কারণে এই চরম আবহাওয়া সৃষ্টি হয়েছে, যা ইউরোপজুড়ে স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে।

এদিকে ফ্রান্স মঙ্গলবার ইতিহাসের সর্বোচ্চ গরম দিনের রেকর্ড করেছে। এর ফলে কর্তৃপক্ষ আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরসহ প্রধান পর্যটনকেন্দ্রগুলোর ভিজিটিং টাইম সীমিত করেছে।

দেশটির স্কুল ও গণপরিবহন ব্যবস্থাও তাপপ্রবাহের কারণে ব্যাহত হয়েছে।

ফ্রান্সের জাতীয় তাপমাত্রা সূচক ৩০টি আবহাওয়া কেন্দ্রের তথ্যের ভিত্তিতে নির্ধারিত হয়। গতকাল মঙ্গলবার জাতীয় তাপমাত্রা রেকর্ড ২৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

আসছে ‘সবচেয়ে ভয়াবহ’ এল নিনোel nino

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানী রোম, মিলান, ফ্লোরেন্স ও তুরিনসহ ১৬টি শহরে সর্বোচ্চ পর্যায়ের ‘রেড অ্যালার্ট’ জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এই তাপমাত্রা সুস্থ-স্বাভাবিক মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ফ্লোরেন্সে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মিলানে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

স্পেন এবং দক্ষিণ ইউরোপের অন্য অংশেও তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এসব অঞ্চলেও তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

বিষয়: যুক্তরাজ্যফ্রান্সইউরোপইতালিতাপমাত্রাস্পেনজনজীবন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।