Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইউক্রেনেও যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৭: ২৬
ইউক্রেনেও যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানিয়েছেন, ইউক্রেন এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং পালন করবে।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়া গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এই সামরিক অভিযান স্থগিতের প্রক্রিয়া শুরু হবে মস্কো সময় শনিবার বিকাল ৪টা থেকে রোববার দিবাগত রাত পর্যন্ত। উভয় দেশের সাধারণ মানুষের ইস্টার উদযাপনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আমরা আশা করছি, ইউক্রেনীয় পক্ষও রাশিয়ান ফেডারেশনের এই দৃষ্টান্ত অনুসরণ করবে।”

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ ইতোমধ্যে চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে এই সময়কালে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে মস্কো সতর্ক করে দিয়েছে, কোনো পক্ষ থেকে উসকানি বা চুক্তি লঙ্ঘন করা হলে রুশ বাহিনী পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। টেলিগ্রামে এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেন নিজেই আগে এমন একটি প্রস্তাব দিয়েছিল।

বিষয়টি নিয়ে জেলেনস্কি বলেন, “ইউক্রেন বারবার বলেছে যে, আমরা পারস্পরিক পদক্ষেপের জন্য প্রস্তুত। আমরা এই বছরের ইস্টার ছুটির সময় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম এবং সেই অনুযায়ী কাজ করব।”

জেলেনস্কি আরও বলেন, “মানুষের এখন হুমকিহীন একটি ইস্টার প্রয়োজন। এটি শান্তির দিকে একটি বাস্তব পদক্ষেপ হতে পারে। রাশিয়ার কাছে সুযোগ রয়েছে ইস্টারের পরেও যেন তারা আর আক্রমণে ফিরে না আসে।”

এর আগে সম্প্রতি ইরানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তাতে রাজি হয়েছে ইরান এবং আমেরিকা।

বিষয়: রাশিয়াযুদ্ধবিরতিভলোদিমির জেলেনস্কিইউক্রেনভ্লাদিমির পুতিনইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।