Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঘোষণা ছাড়াই মন্ত্রণালয় ছাড়ল শিক্ষার্থীরা, অবস্থান নিয়েছে শাহবাগে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৮: ৩৯
ঘোষণা ছাড়াই মন্ত্রণালয় ছাড়ল শিক্ষার্থীরা, অবস্থান নিয়েছে শাহবাগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় এলাকা ছেড়ে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর, সেখান থেকে সরে এসে তারা শাহবাগে নতুন করে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে দুপুর থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভের পর বিকেল ৩টা ৫৪ মিনিটে আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থীরা সচিবালয়ের সামনে আব্দুল গনি সড়কে এসে অবস্থান নেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে তারা শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

সেখানে শিক্ষার্থীদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশের কথা ছিল। তবে সাংবাদিকদের সঙ্গে হঠাৎ বাগবিতণ্ডা তৈরি হলে তারা ভেতরে প্রবেশ না করে পিছিয়ে যান। এরপর আন্দোলনকারীরা মাইকে ঘোষণা দেন, ‘‘আমাদের কেউ ভেতরে যাবে না। প্রয়োজনে মন্ত্রণালয় থেকে আমাদের এখানে আসবে। যা কথা হবে, রাজপথেই হবে।’’

শিক্ষার্থীদের মন্ত্রণালয়ে না যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি রব্বানী হোসেন জানান, আন্দোলনকারীদের কোনো প্রতিনিধি ভেতরে প্রবেশ করেনি। উত্তরার হাবিবুল্লাহ মডেল কলেজের এক পরীক্ষার্থী একই কথা জানিয়ে বলেন, ‘‘আমাদের সচিবালয়ের ভেতরে কেউ যায়নি, আমরা সবাই একসাথেই আছি।’’

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয়ের সামনে আলোচনা নাকচ করার পরপরই শিক্ষার্থীরা হুট করে আব্দুল গনি সড়ক ছেড়ে শাহবাগ মোড়ের দিকে রওনা হন। বর্তমানে তারা শাহবাগ মোড় পুরোপুরি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। সেখানে তারা ‘শিক্ষামন্ত্রীর গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘ভুয়া ভুয়া’-সহ নানা সরকারবিরোধী ও প্রতিবাদী স্লোগান দিচ্ছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়ার কারণে গত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থীর খারাপ হয়েছে। এই ব্যর্থতার দায় শিক্ষা মন্ত্রণালয়কেই নিতে হবে। হাজারীবাগের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ ও মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, এখন তাদের প্রধান দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

আইডিয়াল কলেজের এক পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী আমাদের ‘ফার্মের মুরগি’ বলে অপমান করেছেন। আমরা দেখিয়ে দেব আমরা কী করতে পারি।’’

বিষয়: শাহবাগরাজধানীঅবরোধশিক্ষাশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প