Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফ্রান্সে দাবানলের কারণে সরিয়ে নেওয়া হলো ১০ হাজার মানুষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮: ১৫
ফ্রান্সে দাবানলের কারণে সরিয়ে নেওয়া হলো ১০ হাজার মানুষ

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক ভয়াবহ দাবানলের কারণে স্পেন সীমান্তসংলগ্ন অন্তত দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আজ সোমবার প্রবল বাতাস আগুন আরও ছড়িয়ে দিতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফ্রান্সের পাইরেনিস পর্বতমালার পাদদেশে ছড়িয়ে পড়া আগুনে ইতিমধ্যে প্রায় ৪ হাজার ৬০০ হেক্টর এলাকা পুড়ে গেছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ টেলিভিশন চ্যানেল টিএফ ওয়ানকে বলেন, “আজ সকালে পরিস্থিতির আবার অবনতি হয়েছে। আজ নতুন করে আগুন নিয়ন্ত্রণের লড়াই শুরু হচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

মে ও জুন মাসে ফ্রান্সসহ পশ্চিম ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে বিস্তীর্ণ এলাকা শুকিয়ে যাওয়ায় চলতি বছর দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

পাইরেনিস অঞ্চলের ত্রেভিয়াক এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্স’-এর তৃতীয় ধাপে আশেপাশের এলাকা জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যাতে জরুরি সেবা বিভাগ নির্বিঘ্নে কাজ করতে পারে। যদিও নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, তবে প্রতিযোগীদের অনুসরণকারী দলীয় গাড়ির বহর সীমিত রাখা হবে।

সীমান্তের অপর পাশে স্পেনের কাতালোনিয়া অঞ্চলেও আগুনে ২ হাজার ২০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৭ শতাংশই সংরক্ষিত প্রাকৃতিক এলাকার অন্তর্ভুক্ত। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত থেকেই আগুন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সড়কের পাশে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করার সময় তার অসাবধানতায় আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ছাড়া, স্পেনের পূর্বাঞ্চলে আরেকটি দাবানল একটি প্রাকৃতিক পার্কে ছড়িয়ে পড়ায় অন্তত ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পার্কটি কর্ক ওক গাছের গুরুত্বপূর্ণ বনাঞ্চল হিসেবে পরিচিত।

বিষয়: রয়টার্সের প্রতিবেদনফ্রান্সআগুনঝুঁকিইউরোপদাবানলস্পেন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।