Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

২৯৭ জন এমপির মধ্যে ২৭১ জনই কোটিপতি: সুজন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৩৮
২৯৭ জন এমপির মধ্যে ২৭১ জনই কোটিপতি: সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বেশিরভাগই কোটিপতি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
Advertisement

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়।

সুজন জানিয়েছে, বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ২৭১ জনের সম্পদ কোটি টাকার বেশি, যা মোটের ৯১ দশমিক ২৫ শতাংশ। তাদের মধ্যে পাঁচ কোটি টাকার বেশি সম্পদের মালিক ১৮৭ জন, যা মোটের ৬২ দশমিক ৯৬ শতাংশ। নবনির্বাচিতদের মধ্যে ২৫ লাখ টাকার কম সম্পদের মালিক রয়েছেন মাত্র দুজন (০ দশমিক ৬৭ শতাংশ)।

সুজনের বিশ্লেষণ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি বিজয়ীর হার বেড়েছে। দ্বাদশে এ হার ছিল ৮৯ দশমিক ৯৭ শতাংশ; বর্তমানে তা ৯১ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে স্বল্প সম্পদের বিজয়ীর হার ৩ দশমিক ০১ শতাংশ থেকে কমে হয়েছে ০ দশমিক ৬৭ শতাংশ। বিশ্লেষণে বলা হয়, স্বল্প সম্পদের ব্যক্তিদের অংশগ্রহণ কমছে, আর অধিক সম্পদের প্রার্থীদের অংশগ্রহণ বাড়ছে।

Advertisement
Advertisement
Advertisement

সুজন জানিয়েছে, বিজয়ীদের মধ্যে শীর্ষ সম্পদশালী ১০ জনের তালিকায় প্রথমে আছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি থেকে নির্বাচিত সাঈদ আহমেদ, যার মোট সম্পদ এক হাজার ১৯৯ কোটি ৯৫ লাখ ৫৬ হাজার ১১০ টাকা। এছাড়া রয়েছেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু (ফেনী-৩) ৯৪৬,৮১,৪৬,৮৪৭ টাকা; জাকারিয়া তাহের (কুমিল্লা-৮) ৭৭০,৮৯,১৭,৭৯৪ টাকা; গোলাম মোহাম্মদ সিরাজ (বগুড়া-৫) ৬১৩,৫৬,৮৫,৯৯৭ টাকা; মো. সফিকুর রহমান (কিরন) (শরিয়তপুর-২) ৫৫৭,৬৪,৯১,৪৯০ টাকা; ফখর উদ্দিন আহমেদ (ময়মনসিংহ-১১) ৪৬৫,১৪,৪৫,৯৪২ টাকা; নাসের রহমান (মৌলভীবাজার-৩) ৩৮০,৬৪,৭৬,৬৬৯ টাকা; মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২) ৩৬৪,১২,২০,১০৬ টাকা; মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮) ৩২৫,৯৪,৮৩,২৬৬ টাকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত মো. আবদুল হান্নান (চাঁদপুর-৪) ৩১৮,১৮,৪২,৪২৮ টাকা।

বিষয়: বাংলাদেশসংবাদ সম্মেলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসুজন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।