Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সিলেটেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৭: ৪৫
সিলেটেও জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

প্রথম দুই সেশনের ব্যাটিংয়ে অনেকটাই পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। শেষ সেশনে তাই মুশফিকুর রহিমের সেঞ্চুরির আনুষ্ঠানিকতার পাশাপাশি দেখার বিষয় ছিল, ঠিক কত রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত সফরকারীদের সামনে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য। হাতে আরও দুই দিন থাকলেও এই ম্যাচ জিতে সিরিজ ড্র করতে হলে ইতিহাসই গড়তে হবে বাবর আজমদের।

Advertisement
Advertisement
Advertisement

শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ৩৯০ রানে। ১৩৭ রানের ম্যারাথন ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিকুর। তার এই ইনিংস কার্যত ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে পাকিস্তানকে।

সিলেটে টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ১৭৪ রানের, যা হয়েছিল ২০১৮ সালে। আর বাংলাদেশে শেষ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৯৫ রানের, যা ২০২১ সালে গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের লিড ৪০০ ছাড়িয়ে যাওয়ার পরও তাই হয়তো ইনিংস ঘোষণার পথে হাঁটেননি নাজমুল হোসেন। ম্যাচে ১৮০ ওভারের বেশি সময় বাকি থাকায় পরিকল্পনা ছিল যত বেশি সম্ভব রান যোগ করা। সেই পরিকল্পনাকে সফল করেছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে গড়েছেন ছোট ছোট কার্যকর জুটি।

Advertisement
Advertisement
Advertisement

এই সময়ে খুব দ্রুত রান না এলেও পাকিস্তানের বোলারদের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, তারা ক্লান্ত ও বিধ্বস্ত। কথার অস্ত্রে ঘায়েল করতে মোহাম্মদ আব্বাস, হাসান আলি, শান মাসুদরা মাঝেমধ্যে স্লেজিংয়ের আশ্রয়ও নিয়েছেন।

দিনের খেলা শেষের আগে ২ ওভারে উইকেট না হারালেও চতুর্থ দিনের সকালে চাপে থাকবে পাকিস্তানই। বাংলাদশের কাছে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ হারের মঞ্চ যে তৈরি। নাজমুলরা কি পারবেন সেই চ্যালেঞ্জে জয়ী হতে? নাকি সিলেটে চতুর্থ দিন ভিন্ন কোনো রোমাঞ্চ উপহার দিতে পারবে?

বিষয়: টেস্ট সিরিজবাংলাদেশখেলামুশফিকুর রহিমটেস্ট ক্রিকেটক্রিকেটটেস্ট চ্যাম্পিয়নশিপ
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।