চরচা প্রতিবেদক

রাজধানীর গুলশানে ভারতীয় (কাশ্মীর) এক বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ উঠেছে। নিহতের নাম শামীম সালিম কাসিম (৬৭)। তিনি বারিধারার পার্ক রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
আজ মঙ্গলবার সকালে তাকে গুলশান-২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শামীম সালিম কাসিমের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, ‘‘আমরা খবর পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে থেকে ওই বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করি।’’
পুলিশ পরিদর্শক বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা যায়, নিহত শামীম সালিম কাসিম সকালে তার নিজ বাসার টয়লেটে অসুস্থ হয়ে পড়ে যান। পরে তার পরিবারের সদস্য তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা তদন্তে বেরিয়ে আসবে।’’