Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৫: ৪৫
চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা

টানা বৃষ্টি ও আশপাশের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান এ তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জানালিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে গেছে জানিয়ে আনিসুর রহমান বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পানি নেমে যাওয়া পর্যন্ত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। বন্যার পানিতে প্রায় ১১ ঘণ্টা আটকে থাকার পর রাত ১১টার দিকে ট্রেনটির যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

রেলওয়ে সূত্র জানায়, প্রায় ৮০০ যাত্রী নিয়ে পর্যটক এক্সপ্রেস মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটির দুপুর ২টা ৪৫ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল।

কিন্তু চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি ষোলশহর স্টেশনের কাছে আটকে পড়ে। প্রথমে ট্রেনটি মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকায় থামিয়ে রাখা হয়। পরে সেটিকে ষোলশহর রেলস্টেশনের সামনে সরিয়ে নেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, রেললাইনের ওপর প্রায় ২০ ইঞ্চি পানি রয়েছে। পানি কমে অন্তত ৬ ইঞ্চিতে না নামা পর্যন্ত ট্রেনের ইঞ্জিন নিরাপদে চলাচল করতে পারে না।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া ট্রেনের যাত্রীদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

প্রতিদিন চট্টগ্রাম–কক্সবাজার রুটে চার জোড়া ট্রেন চলাচল করে, এর মধ্যে দুই জোড়া চট্টগ্রাম থেকে এবং দুই জোড়া ঢাকা থেকে যাতায়াত করে।

ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার আরিফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে রেললাইন পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে কোনো ট্রেন চলাচল করেনি।

তিনি বলেন, পানি নেমে যাওয়ার পর রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হবে।

বিষয়: কক্সবাজারবাংলাদেশচলাচলে বিধিনিষেধচট্টগ্রাম কক্সবাজারট্রেনচট্টগ্রামরেল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক