Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাজারীবাগে প্রেমের জেরে স্কুল ছাত্রীকে হত্যা: পুলিশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪০
হাজারীবাগে প্রেমের জেরে স্কুল ছাত্রীকে হত্যা: পুলিশ

রাজধানীর হাজারীবাগে ‘প্রেমের বিবাদের জেরে’ রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তারের পর এ তথ্য জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে বিন্তিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিন্তি রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার মূল আসামি গ্রেপ্তারarrest

আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ছিল প্রেমের সম্পর্ক। তিনি বলেন, “মেয়েটির সঙ্গে পূর্ব পরিচয় ও সম্পর্ক ছিল। এ সময় কিছু মনোমালিন্য বা দ্বন্দ্বের কারণে আসামি সন্দেহ করছিল, মেয়েটি অন্য কোনো ছেলের সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছে কি না। ঘটনার দিন সে মেয়েটির সঙ্গে কথা বলার সময় কিছু ছবি দেখানো হয়েছিল, যার প্রেক্ষিতে তাদের মধ্যে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছায়।”

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “আসামি হত্যার প্রাথমিক পরিকল্পনা করেছিল, তবে মাঝপথে দ্বিধা ও দ্বন্দ্বের কারণে সে তা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারেনি। যখন সে দেখল মেয়েটি তাকে পাত্তা দিচ্ছে না, তখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হত্যাকাণ্ড ঘটায়।”

মাসুদ আলম বলেন, ঘটনার ঘটনার সাত-আট ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে রক্তমাখা গেঞ্জি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। মেয়েটি নিজের মোবাইল না থাকায় মায়ের মোবাইল ব্যবহার করছিল। ঘটনার আগে কোনো হুমকি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

বিষয়: রাজধানীহত্যাপুলিশস্কুলছাত্রীকুপিয়ে হত্যা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।